ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ জুলাই।। পশ্চিম জেলা সুব্রত মুখার্জী কাপ ফুটবলে বালিকা বিভাগে বিদ্যাসাগর স্কুল দল চ্যাম্পিয়ন হয়েছে। বালক বিভাগে খেতাব পেয়েছে জিরানিয়ার ডন বস্কো স্কুল এবং সদরের সেন্ট পলস্ স্কুল। অনূর্ধ্ব ১৭ বালিকা বিভাগে সদরের বিদ্যাসাগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ফাইনাল ম্যাচে ২-১ গোলের ব্যবধানে জিরানিয়ার খুম্পুই একাডেমীকে পরাজিত করে চ্যাম্পিয়ন খেতাব পেয়েছে। বিজয়ী দলের পক্ষে নেহা দাস একাই দুটি গোল করে। খুম্পুই একাডেমীর পক্ষে জিনিয়া একমাত্র গোলটি পায়। বালকদের অনূর্ধ্ব-১৭ বছর বিভাগের ফাইনালে জিরানিয়ার ডন বসকো স্কুল ৩-২ গোলের ব্যবধানে মোহনপুরের সেন্ট আন্দ্রে স্কুলকে কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য অবস্থায় শেষ হলে পেনাল্টি শুট আউটে বন বস্কো স্কুল ৩-২ গোলে জয় ছিনিয়ে নেয়। বালকদের অনূর্ধ্ব-১৪ বছর বিভাগে সদরের সেন্ট পলস্ স্কুল ৩-০ গোলের ব্যবধানে মোহনপুরের সাইনদ ফাউন্ডেশন স্কুল কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। প্রতিযোগিতায় উদ্বোধক এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এছাড়া সম্মানিত ও বিশেষ অতিথি হিসেবে যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উপ-অধিকতা প্রবাল কান্তি দেব, কর্পোরেটর অলক রায়, এ.ডি নগর দ্বাদশ শ্রেণি স্কুলের প্রধান শিক্ষিকা শ্রীমতি সীমা সরকার, ক্রীড়া ব্যক্তিত্ব সঞ্জয় সাহা প্রমূখ উপস্থিত ছিলেন। যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের সহ-অধিকর্তা দিবাকর দেবনাথ পৌরহিত্য করেন। পশ্চিম জেলা স্কুল স্পোর্টস বোর্ড আয়োজিত এই এস.এম কাপ ফুটবল টুর্নামেন্টে সংশ্লিষ্ট সকলকে বোর্ডের যুগ্ম সচিব অপু রায় ধন্যবাদ জানিয়েছেন।

সদর এস এম কাপ ফুটবলে বিদ্যাসাগর, সেন্ট পলস্, ডন বস্কো সেরা
Tags:
Releated Posts
গুনায় ব্যাডমিন্টন অ্যাকাডেমির উদ্বোধন, ৪৩ কোটি টাকার কুনো নদী পুনরুজ্জীবন প্রকল্পের সূচনা করলেন সিন্ধিয়া
গুনা, ২৮ জুন (আইএএনএস): কেন্দ্রীয় যোগাযোগ এবং উত্তর-পূর্বাঞ্চল উন্নয়নমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মধ্যপ্রদেশের গুনায় ‘জিতো ব্যাডমিন্টন অ্যাকাডেমি’-র উদ্বোধন করলেন।…
ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র দলগত চ্যাম্পিয়নশিপ: কাজাখস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ভারত
ইয়াতসুশিরো (জাপান), ২৭ জুন (আইএএনএস): ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র মিক্সড টিম চ্যাম্পিয়নশিপে দুরন্ত পারফরম্যান্স করে গ্রুপ সি-র প্রথম ম্যাচে…
ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ
শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…
আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত
নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…


















