News Flash

  • Home
  • দেশ
  • সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি
Image

সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি

নয়াদিল্লি, ১৪ জুলাই (হি. স.) : শুক্রবার সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি। ফলে আশাহত সরকারি কর্মচারীরা। কবে পরবর্তী শুনানি হবে, তা এখনও স্থির হয়নি।

ডিএ মামলা বারবার পিছিয়ে যাওয়ার ঘটনায় এদিন রীতমতো ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় রাজ্যের আইনজীবী অভিষেক মনুসিংভিকে। এদিন তিনি বলেন, ‘এর আগের শুনানিতে জানানো হয়েছিল, এবার চূড়ান্ত শুনানি হবে। তা সত্ত্বেও মামলা ‘মিসলেনিয়াস ডে’-তে তালিকাভুক্ত হয়েছে। এই মামলার চূড়ান্ত শুনানি হওয়া প্রয়োজন।’ তিনি আরও বলেন, কর্মচারীদের ডিএ দেওয়ার বিষয়টি সম্পূর্ণ রাজ্যের বিষয়। তবু এই বিষয়ে যখন শীর্ষ আদালতে মামলা হয়েছে তাই দ্রুত নিস্পত্তি হওয়া জরুরি।

মামলাকারীদের অভিযোগ, প্রতিবছরই কেন্দ্রীয় সরকার তাঁর কর্মচারীদের ডিএ দিলেও এ রাজ্যে দীর্ঘদিন ধরে কর্মচারীদের ডিএ বকেয়া রাখা হয়েছে। বকেয়া ডিএ’র পরিমাণ প্রায় ৪১ হাজার কোটি টাকা। ডিএ’র দাবিতে কলকাতার শহিদ মিনারে অনশনও করেন একাধিক সরকারি কর্মচারী। বারবার রাজ্যকে অনুরোধ করেও কাজ না হওয়ায় বকেয়া ডিএ’র দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সরকারি কর্মচারীদের একাংশ। ওই মামলায় দ্রুত বকেয়া মিটিয়ে দিতে গত বছর ২০ মে রাজ্যকে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে পালটা মামলা করে রাজ্য সরকার। এই পরিস্থিতিতে বারবার শুনানি পিছিয়ে যাওয়ায় বিরক্ত দু’পক্ষই।

Releated Posts

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top