News Flash

  • Home
  • দেশ
  • চন্দ্রযান-৩ উৎক্ষেপণ করে মহাকাশ অনুসন্ধানে উল্লেখযোগ্য মাইলফলক চিহ্নিত করেছে ভারত : রাষ্ট্রপতি
Image

চন্দ্রযান-৩ উৎক্ষেপণ করে মহাকাশ অনুসন্ধানে উল্লেখযোগ্য মাইলফলক চিহ্নিত করেছে ভারত : রাষ্ট্রপতি

নয়াদিল্লি, ১৪ জুলাই (হি.স.): চাঁদের উদ্দেশে পাড়ি দিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র চন্দ্রযান-৩। ইসরোর এই সাফল্যে খুশি ব্যক্ত করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শুক্রবার টুইট করে রাষ্ট্রপতি জানিয়েছেন, চন্দ্রযান-৩ উৎক্ষেপণ করে মহাকাশ অনুসন্ধানে উল্লেখযোগ্য মাইলফলক চিহ্নিত করেছে ভারত। ইসরো-কে শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি লেখেন, ইসরো টিম এবং যারা এই কীর্তি সম্পাদন করার জন্য নিরলসভাবে কাজ করেছেন, তাঁদের সকলকে আন্তরিক অভিনন্দন! এটি মহাকাশ বিজ্ঞান এবং প্রযুক্তিতে অগ্রগতির জন্য দেশের অটল প্রতিশ্রুতি প্রদর্শন করে। চন্দ্র অভিযানের সাফল্যের জন্য আমার শুভেচ্ছা রইল।

কাউন্টডাউন শুরু হয়েছিল আগে থেকেই। শুক্রবার ঠিক দুপুর ২টো ৩৫ মিনিটে চাঁদের উদ্দেশে পাড়ি দিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চন্দ্রযান-৩। শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টারের লঞ্চিং প্যাড থেকে চন্দ্রযান-৩ উৎক্ষেপণ করা হয়। এই মুহূর্তের জন্য আগে থেকেই প্রহর গুনছিলেন দেশবাসী। ৪০ দিন পর, আগামী ২৩ থেকে ২৪ অগস্টের মধ্যে চাঁদের বুকে নামতে পারে চন্দ্রযান।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top