News Flash

  • Home
  • খেলা
  • বি-ডিভিশন: ভারতরত্ন – পুলিশের নিষ্ফলা ম্যাচে দু-দলের পয়েন্ট ভাগ
Image

বি-ডিভিশন: ভারতরত্ন – পুলিশের নিষ্ফলা ম্যাচে দু-দলের পয়েন্ট ভাগ

পুলিশ আর.সি: ০

ভারতরত্ন সংঘ: ০

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ জুলাই।। মরশুমে বি-ডিভিশন লীগ ফুটবলে প্রথম ড্র-তে নিষ্পত্তি হলো ম্যাচ। তাও গোলশূন্য ড্র। খেলা ছিল ভারতরত্ন সংঘ বনাম পুলিশ রিক্রিয়েশন ক্লাবের মধ্যে । নিজেদের দ্বিতীয় ম্যাচে মৌচাককে ন্যূনতম গোলের ব্যবধানে হারিয়ে পুলিশি রিক্রিয়েশন ক্লাব প্রথম জয়ের স্বাদ পেলেও আজ মুখিয়ে ছিল জয়ের ধারা অব্যাহত রাখার। অপরদিকে পরপর দুই ম্যাচে হেরে তৃতীয় ম্যাচে প্রথম জয়ের স্বাদ পেতে চেয়েছিল ভারতরত্ন সংঘ। শুরু থেকেই দুই দল পরস্পরের বিরুদ্ধে আক্রমণাত্মক খেললেও গোলমুখী আক্রমণে কেউ চূড়ান্ত সফল হয়নি। আক্রমণ প্রতি আক্রমণের মধ্য দিয়ে দুই অর্ধের খেলা নিস্ফলা থেকে যায় । গোলশূন্য ড্র-তে নিষ্পত্তি হলে দুদল এক-এক করে পয়েন্ট ভাগ করে নেয়। ভারত রত্ন সংঘের পক্ষে এটি প্রথম পয়েন্ট প্রাপ্তি। ‌ উপরন্তু দ্বিতীয়ার্ধে খেলায় অসদাচরনের দায়ে রেফারি পুলিশ রিক্রিয়েশন ক্লাবের দুজনকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি সত্যজিৎ দেবরায়, কার্তিক দাস, অসীম বৈদ্য ও পল্লব চক্রবর্তী। দিনের খেলা:  বিকেল চারটায় , উমাকান্ত মিনি স্টেডিয়ামে মৌচাক ক্লাব বনাম কল্যাণ সমিতি।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top