News Flash

  • Home
  • খেলা
  • মহিলা ফুটবল:‌ সঙ্গিতা, নীশার হ্যাটট্রিক ইকফাইকে সহজেই হারালো জম্পুইজলা
Image

মহিলা ফুটবল:‌ সঙ্গিতা, নীশার হ্যাটট্রিক ইকফাইকে সহজেই হারালো জম্পুইজলা

জম্পুইজলা-‌১৬                                                                          ইকফাই-‌১

(‌সঙ্গিতা-‌হ্যাটট্রিক,নিশা-‌হ্যাটট্রিক,সম্পিলি-‌২,সুমতি-‌২,                           (‌সুমন্তি)‌

প্রীতি-‌২,শিবতি,সীমা, সুরারি, কবিতা)‌

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ জুলাই।।ইকফাইকে বোতলবন্দী করে জয় পেলো শক্তিশালী জম্পুইজলা প্লে সেন্টার। কার্যত একতরফা খেলে সুবোধ দেববর্মা-‌র মেয়েরা পর্যুদস্ত করলো নবাগত ইকফাইকে। ফলাফল ১৬-‌১। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত মহিলা ফুটবল লিগে। শক্তির বিচারে জম্পুইজলা প্লে সেন্টারের ফুটবলাররা অনেকটাই এগিয়ে মাঠে নামবে, তা আগেই জানা ছিলো। দেখার ছিলো নবাগত দলের ফুটবলাররা কতটা লড়াই ছুড়ে দিতে পারে। কিন্তু লড়াই করার ছিটেফোটা মনোভাবও দেখা যায়নি বাপন দেবনাথের মেয়েদের মধ্যে। বৃহস্পতিবার সকালে উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে জম্পুইজলার বালিকা ফুটবলাররা ম্যাচের শুরু থেকেই পর্যাপ্ত প্রাধান্য নিয়ে খেলতে থেকে। বল দখলের লড়াইয়েও ছিলো এগিয়ে। শুরু থেকেই ক্রমাগত আক্রমণে ইকফাই এর রক্ষণভাগে চিড় ধরে। আর ওই সুযোগের পুরো ফায়দা তুলে ক্রমাগত বিপক্ষের জাল নাড়াতে থাকেন জম্পুইজলার ফুটবলাররা। ম্যাচ শুরুর মাত্র ৩ মিনিটের মাথায় ইকফাই এর জাল নাড়িয়ে দেন সম্পিলি জমাতিয়া। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি জম্পুইজলাকে। শুরুতেই গোল পেয়ে যাওয়ায় দ্বিগুন উৎসাহে আক্রমণের গতি আরও বাড়ান জম্পুইজলার ফুটবলাররা। বিজয়ী দলের পক্ষে সঙ্গিতা রায় এবং নিশা জমাতিয়া হ্যাটট্রিক করেন। এছাড়া দলের পক্ষে সম্পিলি দেববর্মা, সুমলি দেববর্মা এবং প্রীতি জমাতিয়া দুটি করে গোল করেন। এছাড়া একটি গোল করেন শিবতি দেববর্মা, সীমা দেববর্মা, সুরারি দেববর্মা এবং কবিতা দেববর্মা। ম্যাচের শেষ মিনিটে ইকফাই এর পক্ষে সান্তনার গোল করেন সুমন্তি জমাতিয়া। বিজয়ী দল প্রথমার্ধে ৮-‌০ গোলে এগিয়ে ছিলো। রেফারি লিটন সাহা হলুদ কার্ড দেখান বিজয়ী দলের প্রীতি জমাতিয়াকে। ম্যাচের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন বিজয়ী দলের সঙ্গিতা রায়।

Releated Posts

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top