ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ জুলাই।। পশ্চিম জেলা স্তরীয় এস এম কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল। অনূর্ধ্ব-১৭ বালক ও বালিকা এবং অনূর্ধ্ব ১৪ বালক বিভাগের সুব্রত মুখার্জি কাপ ফুটবল টুর্নামেন্ট আগামীকাল সকাল দশটায় এডি নগর দ্বাদশ শ্রেণি স্কুল গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় উদ্বোধক এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এছাড়া সম্মানিত ও বিশেষ অতিথি হিসেবে যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উপ-অধিকতা প্রবাল কান্তি দেব, কর্পোরেটর অলক রায়, এ.ডি নগর দ্বাদশ শ্রেণি স্কুলের প্রধান শিক্ষিকা শ্রীমতি সীমা সরকার, ক্রীড়া ব্যক্তিত্ব সঞ্জয় সাহা প্রমূখ উপস্থিত থাকবেন। যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের সহ-অধিকর্তা দিবাকর দেবনাথ পৌরহিত্য করবেন। পশ্চিম জেলা স্কুল স্পোর্টস বোর্ড আয়োজিত এই এস.এম কাপ ফুটবল টুর্নামেন্টে সকলকে উপস্থিত থাকার জন্য বোর্ডের যুগ্ম সচিব অপু রায় আমন্ত্রণ জানিয়েছেন।

পশ্চিম জেলার এস.এম কাপ ফুটবল টুর্নামেন্ট আজ
Tags:
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…


















