News Flash

Image

মণিপুরে মেইতেই লিপুন-প্রধান প্রমত সিংয়ের বিরুদ্ধে ফৌজদারি মামলা রুজু

ইমফল, ১৩ জুলাই (হি.স.) : মেইতেই লিপুন-প্রধান প্রমত সিংয়ের বিরুদ্ধে ফৌজদারি মামলা রুজু করেছে মণিপুর পুলিশ। কাংপোকপি জেলা সদর পাহাড়ের কুকি স্টুডেন্টস্ অর্গানাইজেশন (কেএসও)-এর দায়েরকৃত এক অভিযোগের ভিত্তিতে মেইতেই লিপুন-প্রধান প্রমত সিংয়ের বিরুদ্ধে ফৌজদারি মামলা রুজু করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সরকারি এক সূত্র এ খবর দিয়ে জানিযেছে, গত ১৩ জুন কাংপোকপি থানায় কুকি স্টুডেন্টস্ অর্গানাইজেশন-এর পক্ষ থেকে প্রমত সিংয়ের বিরুদ্ধে এক এফআইআর দায়ের করা হয়েছিল। ওই অভিযোগের ভিত্তিতে গত ৮ জুলাই প্রমতের বিরুদ্ধে ফৌজদারি মামলা রুজু করেছে কাংপোকপি পুলিশ।
সরকারি সূত্রের দাবি, মণিপুর পুলিশ মেইতেই লিপুন-প্রধান প্রমত সিংয়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে। তাঁর বিরুদ্ধে কুকি ও মেইতেই গোষ্ঠীর মধ্যে শত্রুতা ও অপরাধমূলক ষড়যন্ত্র রচনার অভিযোগ করা হয়েছে।

সূত্ৰ জানিয়েছে, মণিপুরে সহিংসতাকে উসকে দেওয়ার জন্য মেইতেই লিপুন-প্রধান এবং আরামবাই টেঙ্গোলকে অভিযুক্ত করেছে কেএসও। রাজ্য পুলিশ বিষয়টি তদন্ত করছে। প্রমত সিংয়ের বিরুদ্ধে অভিযোগ সঠিক কিনা তার জন্য প্রামাণিক তথ্য সংগ্রহ করছে পুলিশ, জানিয়েছে সরকারি সূত্রটি।

Releated Posts

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026

কর্মসংস্থান ও পর্যটন বাড়াতে লাইভ এন্টারটেইনমেন্ট ইকোনমি ফ্রেমওয়ার্ক তৈরি করছে নাগাল্যান্ড

কোহিমা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং পর্যটন প্রসারে লাইভ এন্টারটেইনমেন্ট ক্ষেত্রকে সম্ভাবনাময় শিল্প হিসেবে গড়ে…

ByByNews Desk Sep 16, 2026

কংগ্রেসের জয়ের আতঙ্কেই বিজেপি-এআইইউডিএফের গোপন সমঝোতা: গৌরব গগৈ

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস) : আসামের নগাঁও লোকসভা উপনির্বাচনে কংগ্রেস জয়ী হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস…

ByBySandeep Biswas Sep 15, 2026
Scroll to Top