News Flash

  • Home
  • খেলা
  • মৌসুমীর হ্যাটট্রিক, দিপালীর জোড়া গোল প্রথম জয়ের স্বাদ পেলো ফুলো ঝানু
Image

মৌসুমীর হ্যাটট্রিক, দিপালীর জোড়া গোল প্রথম জয়ের স্বাদ পেলো ফুলো ঝানু

ফুলো ঝানু-‌৫                                                                                চলমান সঙ্ঘ-‌০

(‌মৌসুমী-‌হ্যাটট্রিক, দিপালী-‌২)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ জুলাই।।দুর্বল চলমান সঙ্ঘকে বিধ্বস্ত করে প্রথম জয়ের স্বাদ পেলো নবাগত ফুলো ঝানু ফুটবল আকাদেমি। বুধবার সকালে উমাকান্ত মিনি স্টেডিয়ামে কার্যত একতরফা খেলে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় পেলো ‌ফুলো ঝানু ফুটবল আকাদেমি। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত মহিলা লিগ ফুটবলে। ম্যাচে ফুলো ঝানু ফুটবল আকাদেমি ৫-‌০  গোলে বিধ্বস্ত করে চলমান সঙ্ঘকে। বিজয়ী দলের পক্ষে হ্যাটট্রিক করেন মৌসুমী ওরাং। তবে এদিন যদি আরও বড় ব্যবধানে জয় পেতো ফুলো ঝানু ফুটবল আকাদেমি তাহলে অবাক হওয়ার কিছু ছিলো না। একঝঁাক নবাগত ফুটবলার নিয়ে এবছর দল গড়ে চলমান সঙ্ঘ। অপরদিকে ফুলো ঝানু দলে ছিলেন অভিজ্ঞ ফুটবলাররা। ফলে স্বভাবতই এগিয়ে থেকে মাঠে নামে ফুলো ঝানু ফুটবল আকাদেমির ফুটবলাররা। দুই গোল করলেও এদিন হ্যাটট্রিক করতে পারতেন দিপালী হালাম। বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্ট করে যেমন নিজের হ্যাটট্রিক হারিয়েছেন তেমনি দলকে আরও বড় ব্যবধানে জয় পেতে দেননি দিপালী। এছাড়াও বেশ কযেকটি সুযোগ হাতছাড়া করেছেন ফুলো ঝানু ফুটবল আকাদেমি ফুটবলাররা। এদিন প্রথম গোল পেতে বিজয়ী দলকে অপেক্ষা করতে হয় ২৭ মিনিট। মৌসুমী ওরাং এর থ্রু চিরে ফুলো ঝানু ফুটবল আকাদেমিকে এগিয়ে দেন দিপালী হালাম। প্রথমার্ধের খেলা শেষ হওয়া বঁাশি বাজার আগে দিপালী নিজের এবং দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেন। দ্বিতীয়ার্ধে ম্যাচের লাগাম নিজেদের হাতে তুলে নেন ফুলো ঝানু ফুটবল আকাদেমির ফুটবলাররা। শুরু হয় ক্রমাগত আক্রমণ। তাতে দিশেহারা হয়ে পড়েন চলমানের রক্ষণভাগের ফুটবলাররা। ওই সুযোগে ম্যাচের ৫৮, ৬১ এবং ৭৭ মিনিটে পর পর তিনটি গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন মৌসুমী ওরাং। মরশুমে এটি প্রথম হ্যাটট্রিক মৌসুমী-‌র। এরপরও বেশ কয়েকটি সুযোগ পেয়েছিলো ফুলো ঝানু দল। কিন্তু আক্রমণভাগের ফুটবলারদের ব্যর্থতায় জাল নাড়াতে পারেনি। রেফারি সুকান্ত দত্ত হলুদ কার্ড দেখান চলমান সঙ্ঘের স্নেহা দেবনাথকে। চলমান এখনও জয়ের মুখ দেখতে পারেনি।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top