News Flash

  • Home
  • দিনের খবর
  • উত্তরপ্রদেশে আক্রান্ত বন্দে ভারত এক্সপ্রেস, ক্ষতিগ্রস্ত ২টি কোচ
Image

উত্তরপ্রদেশে আক্রান্ত বন্দে ভারত এক্সপ্রেস, ক্ষতিগ্রস্ত ২টি কোচ


লখনউ, ১১জুলাই (হি. স.) : উত্তরপ্রদেশে আক্রান্ত বন্দে ভারত এক্সপ্রেস । গোরক্ষপুর-লখনউ চলন্ত বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে পাথর ছুড়ল দুষ্কৃতীরা। ঘটনায় সেমি হাইস্পিড বিলাসবহুল ট্রেনের জানলার কাচ ভেঙে গিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে মোট ২টি কোচ। মঙ্গলবার দুপুরে সোহাবল ও দেবরা কোট স্টেশনের মাঝে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আতঙ্ক ছড়িয়েছে ট্রেনের যাত্রীদের মধ্যে।

রেল সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল ৬টা ৫ মিনিটে গোরক্ষপুর থেকে যাত্রী নিয়ে লখনউয়ের দিকে রওনা দিয়েছিল ২২৫৪৯ বন্দে ভারত এক্সপ্রেস। ঘণ্টা দুয়েক পর ৮টা ৪০ মিনিট নাগাদ সোহাবল ও দেবরা কোট স্টেশনের মাঝে চলন্ত বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে পাথর ছোঁড়ে বেশ কিছু দুষ্কৃতী। পাথরের আঘাতে ট্রেনের এগজিকিউটিভ ১ ও ৩ নম্বর কোচের জানলার কাচ ভেঙে যায়। আচমকা এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন ট্রেনের যাত্রীরা।
তবে ট্রেন লক্ষ্য করে পাথর ছোঁড়া হলেও থামেনি বন্দে ভারত এক্সপ্রেস। কারা এভাবে চলন্ত বন্দে ভারত ট্রেন লক্ষ্য করে পাথর ছুঁড়ল, সে ব্যাপারে তদন্ত হবে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top