News Flash

  • Home
  • দেশ
  • সীমানা পেরিয়ে অসমে আশ্রয়, বিশ্বশর্মাকে কৃতজ্ঞতা শুভেন্দুর
Image

সীমানা পেরিয়ে অসমে আশ্রয়, বিশ্বশর্মাকে কৃতজ্ঞতা শুভেন্দুর

কলকাতা, ১১ জুলাই (হি. স.) : পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে হিংসার কারণে ও জীবনের ভয়ে ১৩৩ জন সোমবার অসমের ধুবরি জেলায় আশ্রয় চেয়েছিলেন। মঙ্গলবার টুইটারে এ কথা জানান অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। এ ব্যাপারে সহায়তা করায় বিশ্বশর্মাকে কৃতজ্ঞতা জানিয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

হিমন্তবাবু টুইটারে জানিয়েছেন, “আমরা তাদের একটি ত্রাণ শিবিরে আশ্রয় দিয়েছি, সেইসাথে খাদ্য ও চিকিৎসা সহায়তা দিয়েছি।” পালটা শুভেন্দুবাবু মঙ্গলবার টুইটারে জবাব দিয়েছেন।

শুভেন্দুবাবু লিখেছেন, “আমি অসমের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই; তিনি পশ্চিমবঙ্গের যন্ত্রণাগ্রস্ত বিরোধী দল ও কর্মকর্তাদের ত্রাণ দেওয়ার জন্য, বিশেষ করে বিজেপির যারা, যারা বারবার নির্বাচন সংক্রান্ত সহিংসতার শিকার হচ্ছেন এবং অসম রাজ্যের কাছাকাছি থাকার কারণে তারা পার হওয়া নিরাপদ বলে মনে করছেন।

তাদের এবং তাদের পরিবারের নিরাপত্তার জন্য ব্যবস্থা নেওয়ায় দয়া করে আমার কৃতজ্ঞতা গ্রহণ করুন।“

Releated Posts

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ অগ্নিমিত্রা পালের, বুলেটপ্রুফ জ্যাকেট ও জ্যামার-যুক্ত কনভয় ব্যবহারের আবেদন

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর এক সহযোগী গ্রেফতার হওয়ার ঘটনার প্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তা…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ‘জিআই অ্যান্ড বিয়ন্ড ২.০’ শীর্ষ সম্মেলন, প্রদর্শিত হবে ভারতের জিআই-স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প পণ্যের প্রচার এবং দেশীয় ও আন্তর্জাতিক…

ByByNews Desk Aug 2, 2026

কিরোরি মাল কলেজের নবীনদের কৌতূহলী ও স্বাধীনচেতা হওয়ার আহ্বান দিলেন দিল্লির উপরাজ্যপাল টি. এস. সন্ধু

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয়ের কিরোরি মাল কলেজের ‘ফ্রেশার্স ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৬’-এ নবাগত পড়ুয়াদের উদ্দেশে বৌদ্ধিক কৌতূহল,…

ByByNews Desk Aug 2, 2026

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রাক্তন সাংসদ অশোক সিদ্ধার্থকে ফের বহিষ্কার করলেন মায়াবতী

লখনউ, ২ আগস্ট (আইএএনএস): দলবিরোধী কার্যকলাপ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী রবিবার প্রাক্তন সাংসদ…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top