News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খোয়াইয়ে সিপিএম ছেড়ে ৩৪৫ ভোটার যোগ দিলেন বিজেপিতে
Image

খোয়াইয়ে সিপিএম ছেড়ে ৩৪৫ ভোটার যোগ দিলেন বিজেপিতে


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুলাই৷৷ আবারও দলবদল৷ পাহাড়  সমতল সর্বতই চলছে দলবদলের হিড়িক৷ প্রতিদিন কোন না কোন বুথে দলে দলে মানুষ যোগদান করছেন ভারতীয় জনতা পার্টিতে৷ মোদিজীর আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং রাজ্যের উন্নয়ন কর্মযজ্ঞে নিজেদেরকে শামিল করতে বিভিন্ন বিরোধী দল ত্যাগ করে পদ্ম শিবিরের শামিল হচ্ছে মানুষ, দাবি শাসকদলের৷ মঙ্গলবার বিকেলে  জাম্বুরা এলাকায় ৪টি বুথে এক যোগদান সভা অনুষ্ঠিত হয়৷ ২৫ খোয়াই বিধানসভা কেন্দ্রের জাম্বুর এলাকায় চারটি  বুথের ১১৩ পরিবারের ৩৪৫ জন ভোটার সিপিআইএম দল ত্যাগ করে ভাজপাতে যোগদান করেন৷ এই দিন দল ত্যাগীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের বরণ করে নেন মন্ডল সভাপতি সুব্রত মজুমদার৷ যোগদান সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্ডল সহ-সভাপতি প্রণব বিশ্বাস, জাম্বুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুশান্ত দেবনাথ, জাম্বুর এলাকা চারটি বুথের শক্তি  কেন্দ্রের কো-অর্ডিনেটর স্বপন দেবনাথ  এবং  চারটি বুথের বুথ সভাপতি সহ অন্যান্য নেতৃত্বরা৷ যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ডল সভাপতি বলেন মোদিজীর নেতৃত্বে দেশ অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে ২০১৪ সালের পূর্বে  এবং ২০১৪ সালের পরবর্তী সময় দেখুন এবং বিচার বিশ্লেষণ করুন দেশের প্রগতি ও বিকাশের ক্ষেত্রে আকাশ পাতাল ফারাক৷ মোদিজীর বলিষ্ঠ নেতৃত্বে দেশ দ্রুত উন্নয়নের লক্ষে এগিয়ে যাচ্ছে৷ বিশ্ব দরবারে আজ ভারত সমাদৃত হচ্ছে৷ অর্থনৈতিক ভাবে ভারত বিশ্বের পঞ্চম শক্তিশালী দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে৷ ডক্টর মানিক সাহা নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সরকার ত্রিপুরাকে শ্রেষ্ঠ রাজ্য হিসেবে গড়ে তোলার জন্য কাজ করে চলেছেন৷ শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ ব্যবস্থা অভূতপূর্ব উন্নয়ন হয়েছে৷ সরকারের সুযোগ সুবিধা মানুষ এখন ঘরে বসে পেয়ে যাচ্ছে তার জন্য মিছিল মিটিং এ যেতে হয় না৷ মানুষের সার্বিক কল্যাণে সরকার নিরলস ভাবে কাজ করে চলেছে৷ আসুন সবাই মিলে উন্নয়ন কর্মযজ্ঞে শামিল হই এবং আসন্ন লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে ভোট দান করে মোদিজীর হাতকে  শক্তিশালী  করার আহ্বান জানান তিনি৷

Releated Posts

মোহনপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪১ কেজি গাঁজা, পিস্তল ও কার্তুজ উদ্ধার; আটক এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজ্যে নেশা কারবার ও অবৈধ আগ্নেয়াস্ত্রের বিস্তার নিয়ে উদ্বেগের মধ্যেই বড়সড় সাফল্য পেল নিরাপত্তা…

ByByReshmi Debnath Jun 14, 2026

অফিস লেন অপহরণ মামলায় মূল চক্র গ্রেফতার, মোট ধৃত ৫

আগরতলা, ১৩ জুন: রাজধানীর অফিস লেন এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর অপহরণ মামলায় মূল চক্রকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পশ্চিম…

ByByTaniya Chakraborty Jun 13, 2026

গোমতী দুগ্ধ উৎপাদক সমবায়ের রক্তদান শিবিরে ৫০ জনের রক্তদান, অংশ নিলেন মেয়র দীপক মজুমদার

আগরতলা, ১৩ জুন: মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে আরও বেশি মানুষকে এই মহৎ উদ্যোগে…

ByByReshmi Debnath Jun 13, 2026

(Updated) কৈলাসহর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু, ঊনকোটি জেলা হাসপাতালে ময়নাতদন্ত

কৈলাসহর, ১৩ জুন: ঊনকোটি জেলার জেলাসদর কৈলাসহরের ইরানি থানার অন্তর্গত লাটিয়াপুড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত এলাকায়…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top