News Flash

  • Home
  • খেলা
  • বি-ডিভিশন লিগ ফুটবলে নাইন বুলেটসের জয় অব্যাহত
Image

বি-ডিভিশন লিগ ফুটবলে নাইন বুলেটসের জয় অব্যাহত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ জুলাই।। জয়ের ধারা অব্যাহত রেখেই এগুচ্ছে নাইন বুলেটস ক্লাব। নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ হারিয়েছে ভারতরত্ন সংঘকে ৪-০ গোলের ব্যবধানে। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত বি-ডিভিশন লিগ ফুটবল টুর্নামেন্ট চলছে, উমাকান্ত মিনি স্টেডিয়ামে। নাইন বুলেটস ক্লাব চার- শূন্য গোলে ভারতরত্ন সংঘ কে পরাজিত করেছে। বিজয়ী দল প্রথমার্ধে এক-শূন্য গোলে এগিয়েছিল। খেলার তিন মিনিটের মাথায় লালমনিয়া প্রথম গোল করে নাইন বুলেটসকে এগিয়ে দেয়। পরবর্তী সময়ে একাধিক সুযোগ পেলেও গোল ব্যবধান বাড়াতে পারেনি। পক্ষান্তরে ভারতরত্ন সংঘের খেলোয়াররা গোলের কোনও সুযোগ পায়নি। ৬১ ও ৬৩ মিনিটের মাথায় রাজীব সাধন জমাতিয়া ও লাল রং টুংগা পরপর দুটি গোল করে নাইন বুলেটস দলকে ৩-০ তে লিড এনে দেয়। নাইন বুলেটস

 পুনরায় কিছুটা রক্ষণাত্মক খেললেও ৭৮ মিনিটে ফের আক্রমণে উঠে আসে এবং স্ট্রাইকার পহর জমাতিয়ার গোলে ব্যবধান ৪-০ করে নেয়। শেষ পর্যন্ত ৪-০ গোলের ব্যবধানে নাইন বুলেটস জয় ছিনিয়ে পুরো ৩ পয়েন্ট অর্জন করে নেয়। খেলায় অসদাচরণের দায়ে রেফারি বিজিত ভারতরত্ন সংঘের দুজনকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি শিবজ্যোতি চক্রবর্তী, কার্তিক দাস, সত্যজিৎ দেব রায় ও অরিন্দম মজুমদার।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top