News Flash

  • Home
  • খেলা
  • কেয়া, শ্রেয়ার জোড়া গোলে বিধ্বস্ত চলমান, ৭ গোলে জয়ী স্পোর্টস স্কুল
Image

কেয়া, শ্রেয়ার জোড়া গোলে বিধ্বস্ত চলমান, ৭ গোলে জয়ী স্পোর্টস স্কুল

ত্রিপুরা স্পোর্টস স্কুল-‌৭                                                                 চলমান সঙ্ঘ-‌০

(‌কেয়া-‌২,শ্রীয়া-‌২, বাসন্তি, বিনাতা, মারিনা)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ জুলাই।।ত্রিপুরা স্পোর্টস স্কুলে বিধ্বস্ত চলমান সঙ্ঘ। একতরফা প্রাধান্য নিয়ে খেলে জয় তুলে নেয় কল্পনা দেববর্মার মেযেরা। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত মহিলা লিগ ফুটবলে। অরুন্ধতীনগর পুলিস মাঠে অনুষ্ঠিত ম্যাচে ত্রিপুরা স্পোর্টস স্কুল ৭-‌‌০ গোলে পরাজিত করে চলমান সঙ্ঘকে। গতি, শক্তি এবং দক্ষতা সব বিভাগেই চলমান সঙ্ঘের ফুটবলারদের ছাপিয়ে গেচে ত্রিপুরা স্পোর্টস স্কুলের ফুটবলাররা ম্যাচের শুরু থেকেই। তবে কল্পনা দেববর্মার আক্রমণভাগের ফুটবলাররা যদি আরও তৎপর হতো না তাহলে ব্যবধান আরও বাড়তো। বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্ট করে ত্রিপুরা স্পোর্টস স্কুলের ফুটবলাররা। ৭ গোলে এগিয়ে যাওয়ার পর কল্পনা দেববর্মার মেয়েরা বেশীরভাগ সময়ই বল নিজেদের মধ্যে দেওয়া নেওয়া করে খেলায় ব্যবধান বেশী বাড়েনি। এদিন প্রথম গোল পেতে স্পোর্টস স্কুলকে অপেক্ষা করতে হয় ১২ মিনিট। বাসন্তি রিয়াং এর গোলে এগিয়ে যায় ত্রিপুরা স্পোর্টস স্কুল। প্রথম গোল পেতেই দ্বিগুন উৎসাহে আক্রমণের গতি বাড়ায় স্পোর্টস স্কুলের ফুটবলাররা। ১৬ মিনিটে বিনাতা সিনহা ব্যবধান বাড়ান। ২৪ মিনিটে মাইরনা জমাতিয়া দলের পক্ষে তৃতীয় গোলটি করেন। প্রথমার্ধে ৩ গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধেও প্রাধান্য বজায় রেখে খেলতে থাকে স্পোর্টস স্কুলের বালিকা ফুটবলাররা। এরপর ৫২ ও ৭৭ মিনিটে শ্রীয়া দেব এবং ৭১ ও ৮৩ মিনিটে কেয়া দেববর্মা গোল করে। রেফারি সুকান্ত দত্ত হলুদ কার্ড দেখান বিজয়ী দলের প্রীথা ত্রিপুরা এবং বিজীত দলের ‌সোনালি মালাকার-‌কে।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top