News Flash

  • Home
  • বিদেশ
  • রেকর্ড বৃষ্টিতে পাকিস্তানের পঞ্জাবে মৃত ৯, লাহোরেই প্রাণ হারালেন ৭ জন
Image

রেকর্ড বৃষ্টিতে পাকিস্তানের পঞ্জাবে মৃত ৯, লাহোরেই প্রাণ হারালেন ৭ জন

লাহোর, ৬ জুলাই (হি.স.): রেকর্ড পরিমাণ বৃষ্টিতে পাকিস্তানের পঞ্জাব প্রদেশে মৃত্যু হয়েছে ৯ জনের। শুধুমাত্র পঞ্জাব প্রদেশের লাহোরে প্রবল বৃষ্টিপাতে কমপক্ষে সাত জনের মৃত্যু হয়েছে। শহরের বিস্তীর্ণ এলাকা বৃহস্পতিবারই জলমগ্ন। মূলত বাড়ি ভেঙে পড়া, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া, জলে ডুবে যাওয়াই প্রাণহানির কারণ। বহু সম্পত্তির ক্ষতি হয়েছে। পাকিস্তানের আবহাওয়া দফতর জানিয়েছে, প্রবল বৃষ্টিপাতে সে দেশের বহু শহরে বন্যার পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

বুধবার অল্প সময়ের ব্যবধানে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয় লাহোর-সহ পাকিস্তানের পঞ্জাব প্রদেশের নানা প্রান্তে। সর্বত্র জল জমে যায়। সেই বৃষ্টি এখনও থামেনি। বরং বৃষ্টি আরও বাড়তে পারে বলে জানিয়েছে পাকিস্তানের আবহাওয়া দফতর। জারি করা হয়েছে সতর্কতাও। আগামী ২৪ ঘন্টার মধ্যে আরও বৃষ্টি হতে পারে।

Releated Posts

দক্ষিণ-পশ্চিম জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

টোকিও, ২৮ জুলাই (আইএএনএস): দক্ষিণ-পশ্চিম জাপানে মঙ্গলবার ৭.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে,…

ByBySandeep Biswas Jul 28, 2026

পিওজেকে-তে তথাকথিত নির্বাচন অবৈধ দখল আড়াল করার ‘প্রহসন’: পাকিস্তানকে কড়া বার্তা ভারতের

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরে (পিওজেকে) অনুষ্ঠিত তথাকথিত বিধানসভা নির্বাচনকে ‘অবৈধ দখল আড়াল করার…

ByByNews Desk Jul 28, 2026

ভারত-চিনের মধ্যে একাডেমিক সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা

বেইজিং, ২৮ জুলাই (আইএএনএস): ভারত ও চিনের মধ্যে একাডেমিক সহযোগিতা এবং বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক বিনিময় বাড়ানোর সম্ভাবনা নিয়ে…

ByByNews Desk Jul 28, 2026

ভারত-কানাডার প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদারের উদ্যোগ, সামুদ্রিক সহযোগিতায় জোর

অটোয়া, ২৮ জুলাই (আইএএনএস): ভারত ও কানাডা প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করতে সম্মত হয়েছে। দুই দেশের মধ্যে সামুদ্রিক…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top