News Flash

  • Home
  • প্রধান খবর
  • আদিবাসী মহিলাদের দিয়ে দণ্ডি কাটানো লজ্জার বিষয় : সুকান্ত মজুমদার
Image

আদিবাসী মহিলাদের দিয়ে দণ্ডি কাটানো লজ্জার বিষয় : সুকান্ত মজুমদার

তপন,৬ জুলাই (হি. স.) : ভারতবর্ষের রাষ্ট্রপতি আদিবাসী সমাজের। সেখানে আদিবাসী মহিলাদের দিয়ে দণ্ডি কাটানো লজ্জার বিষয়। বৃহস্পতিবার তপনে নির্বাচনি প্রচারে গিয়ে এমনটাই বললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

এদিন তিনি বলেন, ‘তৃণমূল কংগ্রেস থাকলে মহিলাদের সম্মান থাকবে না। মহিলাদের জোর করে মিছিলে নিয়ে যাবে।’ কেন্দ্রীয় সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরে সুকান্ত জানান, মোদী সরকার মানুষকে বিনামূল্য র‍্যাশন দিয়েছে। করোনার সময় ভ্যাকসিন দিয়েছে। কৃষকদের জন্য সারের ভর্তুকি দিয়েছে। তৃণমূলকে কটাক্ষ করে সুকান্ত’র বক্তব্য, প্রতিটি প্রকল্পের জন্য প্রধানমন্ত্রী টাকা পাঠালেও তৃণমূল কাজ করছে না। তাই তাদের তাড়াতে হবে।

আদিবাসী ভোট ব্যাংক রক্ষা করতে বুধবার গোফানগরের ধিরুহাজিতে দলীয় প্রার্থীদের সমর্থনে পথসভা করে গিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র। দণ্ডি গ্রাম থেকে মাত্র দুই কিলোমিটার দূরে ব্রাত্য বসু সভা করে গেলেও দণ্ডি গ্রামে যাননি। এনিয়ে রাজনৈতিক মহলে যথেষ্ট গুঞ্জন ছড়ায়। তার ২৪ ঘন্টা কাটতে না কাটতে এবার দণ্ডি গ্রামে গিয়ে তৃণমূলের পালটা সভা করলেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার। এদিন দণ্ডি গ্রামের পাশাপাশি সনকৈইল বাজারে সভা করেন তিনি। সভা শেষে তিনি এলাকায় রোড় শো করেন। এদিন সুকান্তর সঙ্গে উপস্থিত ছিলেন, বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরি, জেলা পরিষদের প্রার্থী প্রদীপ সরকার সহ আরও অনেকে।

অপরদিকে, গঙ্গারামপুর থানার ঠ্যাঙ্গাপাড়াতে রোড় শো এবং সভা করেন সুকান্ত। জনসভা থেকে সুকান্ত কর্মীদের উদ্দেশ্য করে বলেন, ‘সাহসের সঙ্গে পঞ্চায়েত নির্বাচনের মোকাবেলা করতে হবে। ভয় পেলে চলবে না। যেখানে তৃণমূল ছাপ্পা দিতে আসবে, সেখানে তাদের ধাপ্পা দিতে হবে। বাকিটা সুকান্ত মজুমদার দেখে নেবে। আপনারা প্রতিরোধ গড়ে তুললে তৃণমূল কী করবে? কেস দেবে? সে তো ফ্রিতেই কেস দেয়। আপনাদের নির্বাচনে কেস দিলে সেই কেস লড়ার দায়িত্ব সুকান্ত মজুমদারের।’ তিনি বলেন, ‘আমরা অবাধ এবং শান্তিপূর্ণ ভোট চাই। অবাধ এবং শান্তিপূর্ণ ভোটের মাধ্যমে মানুষ যদি আমাদের প্রত্যাখ্যান করে, আমরা তা মেনে নেব। তৃণমূলকে প্রত্যাখ্যান করলে তৃণমূলকেও তা মেনে নিতে হবে। তবে ভোট লুট করার চেষ্টা হলে বিজেপি প্রতিরোধ করবে।’ নির্বাচন পরবর্তী কয়েকদিন কেন্দ্রীয় বাহিনী রাজ্যে থাকার আদালতের নির্দেশ প্রসঙ্গে সুকান্ত বাবু বলেন, ‘আজ হাইকোর্ট মুখ্যমন্ত্রী ও তার পোষা ইলেকশন কমিশনকে কানমলা দিয়েছে।’ রাজ্যজুড়ে বিক্ষিপ্ত অশান্তির জেরে রাজ্য নির্বাচন কমিশনকে রাজ্যপাল ভর্ৎসনা করেছেন। সেই প্রসঙ্গ টেনে সুকান্তবাবু বলেন, ‘এটি অত্যন্ত স্বাভাবিক বিষয়। রাজ্য নির্বাচন কমিশন ভর্ৎসনা পাওয়ার যোগ্য।’

Releated Posts

পরীক্ষা সংস্কারের রোডম্যাপ তৈরির নির্দেশ, নন্দন নিলেকানির নেতৃত্বে টাস্ক ফোর্স গঠন করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ জুলাই(আইএএনএস) : দেশের পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ, নির্ভরযোগ্য এবং প্রযুক্তিনির্ভর করে তুলতে ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানির…

ByBySandeep Biswas Jul 26, 2026

কার্গিল বিজয় দিবসে বীর সেনা ও শহিদদের প্রতি শ্রদ্ধা, আত্মনির্ভর ও শক্তিশালী ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের বীর সেনা ও শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jul 26, 2026

আত্মনির্ভরতার সুবাস ছড়াচ্ছে বিজনৌরের ভেষজ চা, ‘নারী শক্তি’ ও ক্রীড়াবিদদের সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): উত্তরপ্রদেশের বিজনৌর জেলার লাখিওয়ালা গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি ‘বিদুর প্রেরণা স্বদেশি হার্বাল টি’-র…

ByByNews Desk Jul 26, 2026

‘ক্যাচ দ্য রেন’ গণআন্দোলনে পরিণত হচ্ছে, প্রতিটি জলবিন্দু সংরক্ষণের আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বৃষ্টির প্রতিটি ফোঁটা সংরক্ষণের লক্ষ্যে শুরু হওয়া ‘ক্যাচ দ্য রেন’ অভিযানে দেশজুড়ে সাধারণ মানুষের…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top