News Flash

  • Home
  • দেশ
  • অবিরাম বৃষ্টিতে বন্যা পরিস্থিতি কেরলের নানা প্রান্তে, এখনও জারি হলুদ সতর্কতা
Image

অবিরাম বৃষ্টিতে বন্যা পরিস্থিতি কেরলের নানা প্রান্তে, এখনও জারি হলুদ সতর্কতা

তিরুবনন্তপুরম, ৬ জুলাই (হি.স.): অবিরাম বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে কেরলের নানা প্রান্তে। অবিশ্রান্ত বৃষ্টিপাতের কারণে কাক্কাদ নদীর জলস্তর বেড়ে গিয়েছে এবং কান্নুর শহরের জনবসতিপূর্ণ এলাকায় নদীর জল প্রবেশ করেছে। বন্যায় প্লাবিত অঞ্চল ব্যবহারে লোকজনকে নিরুৎসাহিত করতে অস্থায়ী ব্যারিকেডিং করা হয়েছে।

কোট্টায়াম শহরের কয়েকটি জনবসতিপূর্ণ এলাকাও অবিরাম বৃষ্টির কারণে জলমগ্ন হয়ে পড়েছে, কদুর নদীর জল উপচে পড়ছে। এই জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শুধুমাত্র কেরল নয়, ভারী বৃষ্টি হচ্ছে কর্ণাটকেও। ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) কর্ণাটকের উপকূলবর্তী দক্ষিণ ও উত্তর কন্নড় এবং উডুপি জেলায় ভারি বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। বেলাগাভি, ধারওয়াদ, চিত্রদুর্গ-এ কমলা সতর্কতা এবং চিক্কামাগালুরু, হাসান, কোদাগু এবং শিবমোগা জেলায় জারি রয়েছে হলুদ সতর্কতা।

Releated Posts

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ অগ্নিমিত্রা পালের, বুলেটপ্রুফ জ্যাকেট ও জ্যামার-যুক্ত কনভয় ব্যবহারের আবেদন

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর এক সহযোগী গ্রেফতার হওয়ার ঘটনার প্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তা…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ‘জিআই অ্যান্ড বিয়ন্ড ২.০’ শীর্ষ সম্মেলন, প্রদর্শিত হবে ভারতের জিআই-স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প পণ্যের প্রচার এবং দেশীয় ও আন্তর্জাতিক…

ByByNews Desk Aug 2, 2026

কিরোরি মাল কলেজের নবীনদের কৌতূহলী ও স্বাধীনচেতা হওয়ার আহ্বান দিলেন দিল্লির উপরাজ্যপাল টি. এস. সন্ধু

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয়ের কিরোরি মাল কলেজের ‘ফ্রেশার্স ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৬’-এ নবাগত পড়ুয়াদের উদ্দেশে বৌদ্ধিক কৌতূহল,…

ByByNews Desk Aug 2, 2026

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রাক্তন সাংসদ অশোক সিদ্ধার্থকে ফের বহিষ্কার করলেন মায়াবতী

লখনউ, ২ আগস্ট (আইএএনএস): দলবিরোধী কার্যকলাপ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী রবিবার প্রাক্তন সাংসদ…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top