News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরায় চা শ্রমিকের পরিবারদের বিনামূল্যে জমি বণ্টন করা হয়েছে: সচিব
Image

ত্রিপুরায় চা শ্রমিকের পরিবারদের বিনামূল্যে জমি বণ্টন করা হয়েছে: সচিব

আগরতলা, ৬ জুলাই (হি.স.) : ত্রিপুরায় ১৯১০জন চা শ্রমিকের পরিবারকে বাসস্থানের জন্য বিনামূল্যে জমি বণ্টন করা হয়েছে।আজ সচিবালয়ের সাংবাদিক সম্মেলনে একথা জানালেন রাজস্ব দফতরের প্রধান সচিব পুনীত আগরওয়াল। পাশাপাশি এদিন তিনি রাজস্ব দফতরের সাফল্যের বিভিন্ন তথ্য তুলে ধরেন।

এদিন তিনি বলেন, ২০২২-২৩ অর্থ বছরে ত্রিপুরায় আরও ৪২টি নতুন তহশিল কাছারির অফিস নির্মাণ করার কাজ হাতে নেওয়া হয়েছিল। ইতিমধ্যেই ২০টি তহশিল কাছারির নির্মাণ কাজ শেষ হয়েছে।তাছাড়া , ২০২২-২৩ অর্থ বছরে বিভিন্ন প্রশাসনিক ভবন নির্মাণের কাজ হাতে নেওয়া হয়েছিল।এরমধ্যে বর্তমানে উত্তর ত্রিপুরা জেলাশাসক অফিস ভবন, সোনামুড়া মহকুমা শাসক কার্যালয়ের অফিস এবং ১১২ টি তহশীল কাছারির উন্নতিকরণের কাজ চলছে।এর জন্য ব্যয় হবে ৫০ কোটি ৪২ লক্ষ টাকা।
এদিন তিনি আরও বলেন মুখ্যমন্ত্রী চা শ্রমিক কল্যাণ প্রকল্পে ত্রিপুরায় ১৯১০জন চা শ্রমিক পরিবারকে বাসস্থানের জন্য রাজস্ব দপ্তরের মাধ্যমে বিনামূল্যে জমি বণ্টন করা হয়েছে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top