News Flash

  • Home
  • দেশ
  • খোদ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ রাজ্যের বিরোধী দলনেতা
Image

খোদ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ রাজ্যের বিরোধী দলনেতা

কলকাতা, ৫ জুলাই (হি. স.) : আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ। এবার খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আগামিকাল শুনানির সম্ভাবনা।

পঞ্চায়েত নির্বাতনের দিন ঘোষণার কিছুদিন আগেই সরাসরি মুখ্যমন্ত্রী নামে একটি কর্মসূচি শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষের জন্য চালু করা হয়েছিল একটি নম্বর। এ নিয়ে প্রথম থেকে আপত্তি জানিয়েছিল বিরোধীরা। এবার আদর্শ আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালতে শুভেন্দু অধিকারী। মঙ্গলবারই এ বিষয়ে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে যান তিনি। তবে ব্যাক্তিগত কারণ দেখিয়ে সেই মামলা সরিয়ে দেওয়া হয় প্রধান বিচারপতির কাছে। বুধবার প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে যান রাজ্যের বিরোধী দলনেতা।

প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের আগে আমজনতার মন বুঝতে নতুন কর্মসূচি চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত মাসে জানিয়ে দেন নির্দিষ্ট ফোন নম্বরও। ওই নম্বরে ফোন করে নিজেদের অভিযোগ জানাতে পারেন আমজনতা। নম্বরটি ৯১৩৭০৯১৩৭০। সকাল ১০ টা থেকে সন্ধে ৬টার মধ্যে এই নম্বরে অভিযোগ জানালে দ্রুত সুরাহা করা হবে বলে আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

Releated Posts

ছত্তীসগঢ়ে বড় নকশাল চক্রান্ত ভেস্তে দিল সিআরপিএফ, উদ্ধার বিপুল অস্ত্র ও বিস্ফোরক

রায়পুর, ১৩ জুন (আইএএনএস): ছত্তীসগঢ়ে নকশালবিরোধী অভিযানে বড় সাফল্য পেল কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনী (সিআরপিএফ)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে…

ByByNews Desk Jun 13, 2026

বিমানবাহিনী একাডেমির সমাবর্তন কুচকাওয়াজ পরিদর্শন রাজনাথ সিংহের, ২৩১ ফ্লাইট ক্যাডেট ভারতীয় বায়ুসেনায় কমিশনপ্রাপ্ত

ডুন্ডিগল (তেলঙ্গানা), ১৩ জুন (আইএএনএস): তেলঙ্গানার ডুন্ডিগলে অবস্থিত বিমানবাহিনী একাডেমিতে (এএফএ) শনিবার অনুষ্ঠিত ২১৭তম কোর্সের কম্বাইন্ড গ্র্যাজুয়েশন প্যারেডে…

ByByNews Desk Jun 13, 2026

মোদির নেতৃত্বে ভারতকে সেবা করা জীবনের অন্যতম বড় সম্মান: পীযূষ গয়াল

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়াল শনিবার বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র গতিশীল নেতৃত্বে ভারতকে…

ByByNews Desk Jun 13, 2026

তৃণমূলে ভাঙন চূড়ান্ত? ‘আসল টিএমসি’ হিসেবে স্বীকৃতি চাইতে সোমবার লোকসভা স্পিকারের দ্বারস্থ বিদ্রোহী সাংসদরা

নয়াদিল্লি, ১২ জুন : তৃণমূল কংগ্রেসের (টিএমসি) সংসদীয় দলে বিদ্রোহের জেরে তৈরি হওয়া রাজনৈতিক সংকট এবার দলভাঙনের দিকে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top