News Flash

  • Home
  • দেশ
  • বিজেপি ভাইরাস হলে, প্রতিষেধক তৃণমূল, দাবি অভিষেকের
Image

বিজেপি ভাইরাস হলে, প্রতিষেধক তৃণমূল, দাবি অভিষেকের

পূর্ব বর্ধমান, ৫ জুলাই (হি. স.) : পঞ্চায়েত ভোটের আগে কালনার সভা থেকে বুধবার গেরুয়া শিবিরকে তীব্র আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

পশ্চিমবঙ্গে কোভিড পরিস্থিতি এই মুহূর্তে স্বাভাবিক হলেও, পঞ্চায়েত ভোটের আগে রাজনৈতিক সংলাপে এখন ‘ভাইরাস’ শব্দটা আক্রমণ হিসেবে ব্যবহার করা হচ্ছে। যদিও এই প্রেক্ষাপটে খলনায়কই বটে, তা সে ‘কোভিড’ হোক কিংবা অন্য কোনও ‘ভাইরাস।’ তাই বলাই বাহুল্য নায়কের শিরোপা পেয়েছে জীবনদায়ী ‘ভ্যাকসিন।’ আর এবার সেই ইস্যু টেনেই এদিন অভিষেক বলেন, ‘বিজেপি ভাইরাস হলে, প্রতিষেধকের নাম তৃণমূল কংগ্রেস।’

এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘তৃণমূল কথা দিয়ে কথা রাখে, বিজেপি প্রতিশ্রুতি পালন করে না। মানুষের পাশে নেই বিজেপি, মানুষের পাশে থাকে তৃণমূল। তৃণমূল কথা দিয়ে কথা রেখেছে। আগামী ৬ মাসের মধ্যে দুয়ারে সরকারের প্রতিনিধি গিয়ে বাড়িতে রেশন দেবে। আইনি জটিলতায় এই প্রকল্প এতদিন আটকে ছিল।

অভিষেক বলেন, দাম বেড়ে গেছে জীবনদায়ী ওষুধেরও। প্রতিটি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। বিজেপিকে উৎখাত না করলে দেশের ভবিষ্যৎ জলাঞ্জলি দিতে হবে। বিজেপি ভাইরাস হলে ভ্যাকসিনের নাম তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়।

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top