News Flash

  • Home
  • দিনের খবর
  • “টাকা আটকাইনি, চুরি আটকেছি”, দাবি শুভেন্দুর
Image

“টাকা আটকাইনি, চুরি আটকেছি”, দাবি শুভেন্দুর

নন্দীগ্রাম, ৫ জুলাই (হি. স.) : “১০০ দিনের কাজের টাকার চুরি আটকেছি। টাকা কিন্তু আটকাইনি।” বুধবার প্রকাশ্য সভায় এই দাবি করলেন শুভেন্দু অধিকারী।

তাঁর বক্তব্য, লোক না দিয়ে জেসিপি দিয়ে মাটি কেটে মাস্টার রোল করেছে তৃণমূল সরকার। এই অঞ্চলে ২০০০ মানুষের টাকা নিয়েও তা দেয়নি রাজ্য সরকার। ঝড়ে ক্ষতিগ্রস্তদের টাকা নিয়েও দুর্নীতি করেছে বলে অভিযোগ।

তৃণমূলের নবজোয়ার কর্মসূচি সেরে এবার নির্বাচনের প্রচারে জেলায় জেলায় ঘুরছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রত্যেকটি প্রচারে বলছেন, বাংলার একশো দিনের কাজের টাকা আটকে রেখেছে কেন্দ্র। আর সেটি নিতান্তই রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়েই। আর একশো দিনের কাজের টাকা আদায়ে ‘দিল্লি চলো’র ডাক দিয়েছেন।

অভিষেকের বক্তব্য, মানুষ যদি নিজের অধিকারকে সামনে রেখে লড়াই করে, আপনার টাকা আটকানোর ক্ষমতা কারোর নেই। একশো দিনের টাকা মোদী সরকার গায়ের জোরে আটকে রেখে দিয়েছে। তিনি পরিসংখ্যান দিয়ে বলেন, বাংলার বকেয়া পাওয়া ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা। একশো দিনের কাজের টাকা সাড়ে ৬০ হাজার কোটি টাকা।

২৪ ঘণ্টার ব্যবধানেই তাঁর পাল্টা জবাব দিলেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের একটি সভা থেকে শুভেন্দু রাজ্য সরকারের একাধিক ক্ষেত্রে দুর্নীতির প্রসঙ্গ উত্থাপন করেন। তাঁর বক্তব্য, একশো দিনের কাজের টাকা নিয়েও দুর্নীতি করছে রাজ্য সরকার। শুভেন্দুবাবু অভিযোগ করেন, কেন্দ্র মাতৃ বন্দনা স্কিমে ৫০০০ টাকা করে দিয়েছে। রাজ্য এই টাকা পাচ্ছেন না।

নন্দীগ্রামের সভা থেকে শুভেন্দুবাবু লক্ষ্মীর ভান্ডার প্রসঙ্গও উত্থাপন করেন। তিনি বলেন, “বিজেপি আসছেই, তার পর ২০০০ টাকা দেবে।” নারায়ণগড়ে অভিষেকের সভার পাল্টা ছিল নন্দীগ্রাম শুভেন্দুবাবুর সভা। প্রত্যেকটি বিষয়েই তোপ পাল্টা তোপে তপ্ত বাংলা। তাতে মানুষের মনে কতটা প্রভাব পড়ল, উত্তর দেবে ভোটবাক্স।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top