News Flash

  • Home
  • দেশ
  • দলিতের ওপর মূত্রত্যাগ করে ধৃত বিজেপি নেতা প্রভেশ; স্ত্রী চাইলেন কঠোর শাস্তি
Image

দলিতের ওপর মূত্রত্যাগ করে ধৃত বিজেপি নেতা প্রভেশ; স্ত্রী চাইলেন কঠোর শাস্তি

ভোপাল, ৫ জুলাই (হি.স.): মধ্যপ্রদেশে সিধি জেলায় আদিবাসী যুবকের গায়ে মূত্রত্যাগের জেরে গ্রেফতার করা হল বিজেপি নেতা প্রভেশ শুক্লাকে। মঙ্গলবার রাতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। প্রভেশের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯৪, ৫০৪ এবং তফসিলি জাতি ও তফসিলি উপজাতি (অত্যাচার প্রতিরোধ) আইনের অধীনে মামলা দায়ের করা হয়েছে।

ঘটনার জেরে শোরগোল ছড়ালে সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি বলেন, অভিযুক্তকে কোনওভাবে রেয়াত করা হবে না। উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে প্রভেশ শুক্লার বিরুদ্ধে। এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে, তার দিকে খেয়াল রাখা হবে বলেও স্পষ্ট জানান মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী। বুধবার মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র বলেছেন, “অভিযুক্তকে (প্রভেশ শুক্লা) মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয়েছে। সে লক-আপে রয়েছে এবং তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, তার বিরুদ্ধে এনএসএ নথিভুক্ত করা হবে।”

স্বামীর কঠোর শাস্তি চেয়েছেন প্রভেশ শুক্লার স্ত্রীও। তিনি বলেছেন, “সে আমার স্বামী, সে যদি কিছু ভুল করে থাকে, তাহলে যা হওয়ার তাই হবে। অন্যায় করলে তার শাস্তি হওয়া উচিত।” কেউ কে তাঁকে চাপ দিচ্ছে, এই প্রশ্নের উত্তরে অভিযুক্তের স্ত্রী বলেন, “না, কেউ চাপ দিচ্ছে না।”

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top