News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কলেজে ভর্তির ফি তিনগুন বেড়েছে, প্রতিবাদে বিক্ষোভ ছাত্র সংগঠনের
Image

কলেজে ভর্তির ফি তিনগুন বেড়েছে, প্রতিবাদে বিক্ষোভ ছাত্র সংগঠনের

আগরতলা, ৪ জুলাই (হি.স.) : সাধারণ ডিগ্রী কলেজে ভর্তির ফি তিনগুন বৃদ্ধি হওয়ার প্রতিবাদে শিক্ষা ভবনে উচ্চ শিক্ষা অধিকর্তার অফিস কক্ষের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন টিএসইউ এবং এসএফআই–র কর্মীরা। তাঁদের দাবি, সাধারণ ডিগ্রী কলেজে বর্ধিত ফি কমাতে হবে।

সংগঠনের জনৈক ছাত্রের অভিযোগ, এবছর ত্রিপুরায় উচ্চশিক্ষায় জাতীয় শিক্ষা নীতি বাস্তবায়ন হয়েছে। কিন্তু লক্ষ্য করা গেছে, গত বছরের তুলনায় এবছর সাধারণ ডিগ্রী কলেজে  ভর্তি ফি তিনগুন বাড়িয়ে দিয়েছে। তাঁর আরও অভিযোগ, ত্রিপুরায় বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে রাজ্যে উচ্চশিক্ষার উপর নির্মমভাবে আক্রমণ চালিয়ে যাচ্ছে। উচ্চশিক্ষার নামে সাধারণ ডিগ্রি কলেজে হাজার হাজার টাকা আদায় করা হচ্ছে। তারই প্রতিবাদে শিক্ষা ভবনে উচ্চ শিক্ষা অধিকর্তার অফিস কক্ষের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে। তাঁদের দাবি, কলেজগুলিতে বর্ধিত ফি কমাতে হবে। 

Releated Posts

রাজ্য জুড়ে পালিত বুদ্ধ পূর্ণিমা, বেনুবন বিহারে ভক্তদের ভিড়

আগরতলা, ১ মে: আজ বুদ্ধপূর্ণিমা তথা বৈশাখী পূর্ণিমা। দিনটি সারা পৃথিবীতে শ্রদ্ধার সঙ্গে পালিত হয়। তবে ভারত, শ্রীলংকা,…

ByByTaniya Chakraborty May 1, 2026

জিবিপি হাসপাতালে এন্ডোক্রাইনোলজি সুপার স্পেশালিটি পরিষেবা চালু

আগরতলা, ৩০ এপ্রিল: রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত করতে ধারাবাহিক পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ)…

ByByNews Desk Apr 30, 2026

নারী শক্তি বন্দনা বিল নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে শাসক দল ইচ্ছাকৃতভাবে মিথ্যা প্রচার চালাচ্ছে : সুদীপ

আগরতলা, ৩০ এপ্রিল: নারী শক্তি বন্দনা বিল নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে শাসক দল ইচ্ছাকৃতভাবে মিথ্যা প্রচার চালাচ্ছে। আজ বিধানসভায়…

ByByNews Desk Apr 30, 2026

নারী সংরক্ষণ বিল নিয়ে বিধানসভায় সরব জিতেন্দ্র চৌধুরী

আগরতলা, ৩০ এপ্রিল: সরকার তাড়াহুড়ো করে নারী শক্তি বন্দন বিল পাশ করাতে চাইছে। পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের মধ্যেই…

ByByNews Desk Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top