News Flash

  • Home
  • দেশ
  • আলিপুরদুয়ারে ২.৯ তীব্রতার ভূমিকম্প, ক্ষয়ক্ষতির কোনও খবর নেই
Image

আলিপুরদুয়ারে ২.৯ তীব্রতার ভূমিকম্প, ক্ষয়ক্ষতির কোনও খবর নেই

কলকাতা, ৪ জুলাই (হি.স.): মৃদু তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলা। মঙ্গলবার সকাল ৬.০৪ মিনিট নাগাদ আলিপুরদুয়ার জেলায় ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল মাত্র ২.৯। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি জানিয়েছে, মঙ্গলবার সকাল ৬.০৪ মিনিট নাগাদ আলিপুরদুয়ার জেলায় ২.৯ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়।

ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে, ২৬.৫১ অক্ষাংশ ও ৮৯.৬৪ দ্রাঘিমাংশ। সিকিমের লাচুং থেকে ১৫৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, পেলিং থেকে ১৬৫ কিলোমিটার পূর্ব ও দক্ষিণ-পূর্বে ও অসমের গুয়াহাটি থেকে ২১২ কিলোমিটার পশ্চিমে ছিল ভূমিকম্পের উপকেন্দ্র। ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত কম থাকায় ক্ষয়ক্ষতির কোনও ঘটনা ঘটেনি।

Releated Posts

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026

ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…

ByByNews Desk Jun 17, 2026

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top