ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ জুলাই।। সুপার ফোরে দারুণ সূচনা মতি নগর প্লে সেন্টারের। সোনামুড়া ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত সাব ডিভিশন সিনিয়র মিট ক্রিকেট টুর্নামেন্টের সুপার ফোর এর খেলা আজ, মঙ্গলবার থেকে শুরু হয়েছে। ২০ রানের ব্যবধানে শতদল সংঘকে হারিয়ে সুপার ফোরে দুর্দান্ত সূচনা করেছে মতিনগর প্লে সেন্টার। মেলাঘর গ্রাউন্ডে সকালে ম্যাচ শুরুতে টস জিতে মতি নগর প্লে সেন্টার প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। ৫০ ওভারের খেলায় ২২.৪ ওভার খেলে মতিনগর প্লে সেন্টার সব কটি উইকেট হারিয়ে ১০৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে রমেশ দেববর্মার ১৮ রান এবং গণেশ দেববর্মার ১৪ রান কিছুটা উল্লেখযোগ্য হলেও অন্যরা রান সংগ্রহ করতে না পারায় অনেকটা চ্যালেঞ্জের মুখে পড়ে। শতদল সংঘের অমরেশ দাস ২২ রানে তিনটি উইকেট পেয়েছিল। জবাবে ব্যাট করতে নেমে লো স্কোরিং টার্গেট পেয়ে শতদল সংঘের বচ্চন দাস কিছুটা ভালো ব্যাট করে ৩৬ রান সংগ্রহ করে দলকে জয়ের আশার আলো দেখালেও অন্যদের ব্যর্থতায় শেষ রক্ষা সম্ভব হয়নি। আর পি সিং ও ইকবাল হোসেন দুজনে তিনটি করে উইকেট তুলে নিয়ে শতদলের জয়ের প্রত্যাশায় জল ঢেলে দেয়। আর পি সিং পেয়েছে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব। সুপার ফোরে উন্নীত অপর দুটি দল ব্লাড ড্রপস ও নেতাজি সংঘ আগামী কাল পরস্পরের মুখোমুখি হবে।

সোনামুরায় সিনিয়র ক্রিকেটের সুপারফোরে জয় দিয়ে সূচনা মতিনগরের
Tags:
Releated Posts
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…


















