News Flash

  • Home
  • খেলা
  • বিলোনিয়ায় মহিলা ক্রিকেট, সায়নিকারহাতধরে জয়ে ফিরলো সোনাপুর স্কুল এ-দল
Image

বিলোনিয়ায় মহিলা ক্রিকেট, সায়নিকারহাতধরে জয়ে ফিরলো সোনাপুর স্কুল এ-দল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ জুলাই।।
জয়ে পিরলো সোনাপুর স্কুল ‘‌এ’ দল। ৩৩ রানে পরাজিত করলো রাধানগর স্কুলকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র মহিলা ক্রিকেটের টিও-‌২০ আসরে। বিদ্যাপীঠ মাঠে অনুষ্ঠিত ম্যাচে সোনাপুর স্কুলের গড়া ৮৮ রানের জবাবে রাধানগর স্কুল ৫৫ রান করতে সক্ষম হয়। মঙ্গলবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে সোনাপুর স্কুল ‘‌এ’ দল নির্ধারিত ওভারে ৩ উইকেট হারিয়ে ৮৮ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে লক্ষ্মী পাল ৬৩ বল খেলে ২০ এবং দলনায়িকা শায়ন্তিকা দাস ২৯ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৮ রান করে। দল অতিরিক্ত খাতে সর্বোচ্চ পায় ৩৮ রান। জবাবে খেলতে নেমে শায়নিকা দাসের দুরন্ত বোলিংয়ে মাত্র ৫৫ রানে গুটিয়ে যায় রাধানগর স্কুল। দলের পক্ষে সুপ্রীয়া দেবনাথ ২৬ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৩ এবং অপর্ণা রুদ্র ২২ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১২ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ২৪ রান। সোনাপুর স্কুল ‘‌এ’ দলের পক্ষে শায়নিকা দাস ৫ রানে ৪ টি, কনিকা মুহুরি ৯ রানে ২ টি এবং লক্ষ্মী পাল ৯ রানে ২ টি উইকেট পেয়েছে। ‌‌

Releated Posts

হকি দলের গেরুয়া জার্সি বিতর্কে প্রিয়াঙ্কা গান্ধী, ‘ওরা যা-ই করুক, দেশের যুবসমাজ জবাব দিয়ে দিয়েছে’

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): ভারতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির বদলে ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপের জন্য গেরুয়া জার্সি…

ByByNews Desk Jul 30, 2026

হকি বিশ্বকাপের জার্সি বিতর্কে মুখ খুলল হকি ইন্ডিয়া, ‘জাতীয় পতাকার গেরুয়া রঙের বিশেষ তাৎপর্য রয়েছে’

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপের জন্য ভারতীয় দলের নতুন গেরুয়া রঙের জার্সি নিয়ে বিতর্কের মধ্যে…

ByByNews Desk Jul 30, 2026

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, বললেন— ‘ব্রাজিলের জন্য রক্ত, জীবন সবই দিয়েছি’

সান্তোস, ২৯ জুলাই (আইএএনএস): ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ১৬ বছরেরও বেশি…

ByByNews Desk Jul 29, 2026

সিডব্লিউজি ২০২৬-এ গুলবীর ও হরজিন্দরকে অভিনন্দন রাষ্ট্রপতি মুর্মুর, বললেন ‘ভারতের গর্ব’

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): গ্লাসগো কমনওয়েলথ গেমস ২০২৬-এ রুপোর পদক জয়ী দীর্ঘ দূরত্বের দৌড়বিদ গুলবীর সিং এবং ভারোত্তোলক…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top