News Flash

  • Home
  • বাণিজ্য
  • সবজির দাম ঊর্ধ্বমুখী! অবশেষে নামল টাস্ক ফোর্স, সল্টলেকের বাজারে অভিযান
Image

সবজির দাম ঊর্ধ্বমুখী! অবশেষে নামল টাস্ক ফোর্স, সল্টলেকের বাজারে অভিযান

কলকাতা, ৩ জুলাই (হি.স.): কলকাতা-সহ গোটা রাজ্যজুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সবজির দাম। আকাশছোঁয়া টোম্যাটো, লঙ্কার দাম। গ্রীষ্মের তাপপ্রবাহ কমলেও বাজারে ঊর্ধ্বমুখী আনাজপাতির দাম, মধ্যবিত্তের নাগালের বাইরে বিভিন্ন শাকসবজি। এই অবস্থায় অবশেষে নামল রাজ্যের টাস্ক ফোর্স। সোমবার সকালে সল্টলেকের বাজারে অভিযান চালায় টাস্ক ফোর্স।

লাগাতার মূল্যবৃদ্ধির জেরে সাধারণ মানুষের এমনিতেই যখন নাভিশ্বাস উঠছে, তখন খাবারের পাতেও ছ্যাঁকা। উচ্ছে, বেগুন, পটল, ঝিঙে, সমস্ত সবজির দামই ঊর্ধ্বমুখী। সবজি কিনতে গিয়ে পকেট খালি হয়ে যাওয়ার জোগাড়, তবু বাজারের থলি ভরছে না। সবজির এই দাম কোথায় গিয়ে ঠেকবে, ভেবে থই পাচ্ছেন না নিম্নবিত্ত ও সাধারণ মধ্যবিত্তরা। শুধু সবজি নয়, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও বাড়ছে ক্রমাগত। এই পরিস্থিতিতে নিত্যপ্রয়োজনীয় সবজির দাম লাফিয়ে লাফিয়ে বাড়ায় মাথায় হাত ক্রেতাদের। আদা, লঙ্কা, টমেটো থেকে আলু কীসের দাম বাড়েনি। প্রায় মাত্রাছাড়া দাম সর্বত্র!

মূল্যবৃদ্ধিতে রাশ টানতে এবার অভিযানে নামল টাস্ক ফোর্স। সোমবার সকালে সল্টলেকের বি ডি মার্কেটে হানা দেয় টাস্ক ফোর্স। টাস্ক ফোর্সের প্রধান রবীন্দ্রনাথ কোলে-সহ             সরকারি অফিসাররা বাজার ঘুরে দেখেন। শোনেন ক্রেতাদের মনের কথা। এই মূল্যবৃদ্ধির জন্য বৃষ্টিকেই মূলত দায়ী করা হচ্ছে। রবীন্দ্রনাথবাবু নিজেও সেই কথা মেনে নিয়েছেন।

Releated Posts

স্পেসএক্সের ঐতিহাসিক আইপিও, ইলন মাস্কের সম্পদের পরিমাণ ৯৭০ বিলিয়ন ডলারের কাছাকাছি

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ইলন মাস্কের নেতৃত্বাধীন মহাকাশ ও স্যাটেলাইট সংস্থা স্পেসএক্স ইতিহাসের বৃহত্তম আইপিও সম্পন্ন করেছে। কোম্পানির…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত আমদানিকৃত পণ্যে শুল্ক মকুব কেন্দ্রের

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস) : পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত নির্দিষ্ট পণ্যের আমদানিতে শুল্ক ছাড়ের ঘোষণা করেছে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

জুলাইয়ের মাঝামাঝি ভারত-আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম পর্যায় স্বাক্ষরের সম্ভাবনা: পীযূষ গোয়েল

বিশাখাপত্তনম, ৫ জুন (আইএএনএস): ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল শুক্রবার জানিয়েছেন, ভারত ও আমেরিকার মধ্যে প্রস্তাবিত দ্বিপাক্ষিক…

ByBySandeep Biswas Jun 5, 2026

বিদেশি দীর্ঘমেয়াদি বিনিয়োগ টানতে একগুচ্ছ পদক্ষেপ কেন্দ্রের, শেয়ার ও সরকারি বন্ডে বিনিয়োগের নিয়ম শিথিল

নয়াদিল্লি, ৫ জুন (আইএএনএস): ভারতের শেয়ারবাজার এবং সরকারি সিকিউরিটিজে স্থিতিশীল ও দীর্ঘমেয়াদি বিদেশি মূলধন প্রবাহ বাড়ানোর লক্ষ্যে একাধিক…

ByByTaniya Chakraborty Jun 5, 2026
Scroll to Top