News Flash

  • Home
  • দেশ
  • পঞ্চায়েত ভোট বন্ধের মামলা খারিজ করে দিল হাই কোর্ট
Image

পঞ্চায়েত ভোট বন্ধের মামলা খারিজ করে দিল হাই কোর্ট

কলকাতা, ৩ জুলাই (হি. স.) : পঞ্চায়েত নির্বাচন বন্ধ করে দেওয়া এবং রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা নিয়ে করা কলকাতা হাই কোর্টে দায়ের করা জনস্বার্থ মামলা খারিজ হয়ে গেল।

মামলার গ্রহণযোগ্যতা নেই বলে তা খারিজ করে দিল প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ।

শ্রীধর বাগারি নামে প্রাক্তন সেনা আধিকারিক হাই কোর্টে পঞ্চায়েত নির্বাচন বন্ধ করার আরজি নিয়ে মামলা করেছিলেন।সেইসঙ্গে রাজ্য জরুরি অবস্থা জারি করার আবেদনও জানান তিনি। অভিযোগ ছিল, রাজ্য নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়। কমিশন শাসক দলের নির্দেশমতো কাজ করছেন। মানুষের নিরাপত্তা, মানুষের সাংবিধানিক অধিকার খর্ব হচ্ছে।

সেই মামলার শুনানিতে সোমবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সাফ জানিয়ে দিল, কোন পরিস্থতিতে রাজ্যে জরুরি অবস্থা জারি হতে পারে, তা একমাত্র রাজ্যপাল সিদ্ধান্ত নিতে পারেন।

Releated Posts

আরজি কর আর্থিক দুর্নীতি মামলা: সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ গঠনে রাজ্য সরকারের অনুমোদন পেল ইডি

কলকাতা, ১ জুলাই (আইএএনএস): আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বহুল আলোচিত কোটি টাকার আর্থিক দুর্নীতি মামলায় প্রাক্তন…

ByByNews Desk Jul 1, 2026

সুরাটে ‘ভূতুড়ে’ উচ্ছেদকাণ্ডে ৫ ইঞ্জিনিয়ার বরখাস্ত, তদন্তের নির্দেশ; হাইকোর্টের নজরদারি জারি

সুরাট, ১ জুলাই (আইএএনএস): গুজরাটের সুরাটে নাসিরনগর এলাকায় শতাধিক বাড়ি ভাঙার বিতর্কিত ঘটনায় পাঁচজন সিভিল ইঞ্জিনিয়ারিং আধিকারিককে অবিলম্বে…

ByByNews Desk Jul 1, 2026

জাতীয় ই-গভর্ন্যান্স সম্মেলনের উদ্বোধন, প্রযুক্তিনির্ভর সুশাসনে প্রধানমন্ত্রীর ভাবনা বদলে দিয়েছে জনপরিষেবা: রাজস্থানের মুখ্যমন্ত্রী

জয়পুর, ১ জুলাই (আইএএনএস): রাজস্থান ইন্টারন্যাশনাল সেন্টারে (আরআইসি) বুধবার ২৯তম জাতীয় ই-গভর্ন্যান্স সম্মেলনের উদ্বোধন করেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন…

ByByNews Desk Jul 1, 2026

প্রিয়াঙ্ক খাড়্গের ‘নিবন্ধন’ বিতর্কের আবহে ১০ জুলাই থেকে কর্নাটকে আরএসএসের প্রান্ত প্রচারক বৈঠক

নয়াদিল্লি/বেঙ্গালুরু, ১ জুলাই (আইএএনএস): কর্নাটকের বেলগাভিতে আগামী ১০ থেকে ১২ জুলাই পর্যন্ত তিন দিনব্যাপী প্রান্ত প্রচারক (রাজ্য প্রচারক)…

ByByNews Desk Jul 1, 2026
Scroll to Top