News Flash

  • Home
  • খেলা
  • ৯ জুলাই ভারতীয় মহিলা দলের বাংলাদেশ সফর, স্কোয়াড ঘোষণা করল বিসিসিআই
Image

৯ জুলাই ভারতীয় মহিলা দলের বাংলাদেশ সফর, স্কোয়াড ঘোষণা করল বিসিসিআই

মুম্বাই, ৩ জুলাই (হি.স.): আগামী ৯ জুলাই থেকে বাংলাদেশের বিরুদ্ধে তিনটি ম্যাচ টি-টোয়েন্টি ও ৩টি ওয়ান ডে ম্যাচ খেলবে ভারতীয় মহিলা ক্রিকেট দল। সেই সিরিজের জন্য ভারতীয় স্কোয়াডের নাম ঘোষণাও করে দিল বিসিসিআই। পূর্ণ শক্তির দল নিয়েই বাংলাদেশ সফরে যাচ্ছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। টি-টোয়েন্টি এবং ওয়ান ডে উভয় ফর্ম্যাটেই টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন হরমনপ্রীত কৌর। স্মৃতি মান্ধানা সহ-অধিনাকের দায়িত্ব পালন করবেন। তাছাড়া দীপ্তি শর্মা, জেমাইমা রডরিগেজরা সকলেই এই সিরিজে খেলবেন।

৯ জুলাইয়ে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে। বাকি দুটি বিশ ওভারের ম্যাচ হবে ১১ জুলাই ও ১৩ জুলাই। এই সিরিজের দুই দিন পরেই শুরু হবে ওয়ান ডে সিরিজ। ১৬, ১৯ এবং ২২ জুলাই তিনটি ওয়ান ডে ম্যাচ খেলা হবে। টি-টোয়েন্টি ম্যাচগুলি দুপুর ১.৩০ এবং ওয়ান ডে ম‍্যাচগুলি সকাল ৯টা থেকে শুরু হবে।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top