News Flash

  • Home
  • খেলা
  • আসামে ক্রীড়া সাংবাদিকতার শতবর্ষ উদযাপনে ত্রিপুরার সরযূ ও ওড়িশার সম্বিত সংবর্ধিত
Image

আসামে ক্রীড়া সাংবাদিকতার শতবর্ষ উদযাপনে ত্রিপুরার সরযূ ও ওড়িশার সম্বিত সংবর্ধিত

গুয়াহাটি, ১ জুলাই ।।আসাম স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশনের উদ্যোগে আসামের ক্রীড়া সাংবাদিকতার শতবর্ষ পূৃর্তির অনুষ্ঠান শণিবার সম্পন্ন হয়। অনুষ্ঠানে ওই রাজ্যের এক ঝাঁক ক্রীড়া সাংবাদিককে সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে ছিলেন ভারতীয় হকি দলের প্রাক্তন অধিনায়ক ও বর্তমান হকি ইন্ডিয়ার সভাপতি দিলীপ তিরকে, এশিয়ান গেমসে পদকজয়ী স্প্রিন্টার হীমা দাস, লন বল-এর ভারতীয় তারকা নয়নমণি সৈকিয়া সহ প্রাক্তন তারকা ফুটবলার প্রসেন বোরা ও স্বাধীন ডেকারাজা, আসাম অলিম্পিকের সচিব, ক্রীড়া অধিকর্তা প্রমুখ। সভাপতিত্ব করেন আসাম স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশনের সভাপতি সুবোধ মল্ল বড়ুয়া। 

শুরুতে এআইপিএস-এর সভাপতি জিয়ানি মার্লো ইতালি থেকে সরাসরি শুভেচ্ছা বার্তা দেন। পরে সমবেত সঙ্গীতে অংশ নেন আসামের প্রখ্যাত শিল্পীরা। স্বাগত ভাষনে সভাপতি সুবোধ মল্ল বড়ুয়া বলেন, একশ বছর আগে ফুটবল খেলাকে কেন্দ্র করে ঝামেলার একটি খবর আসামের সাপ্তাহিক সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল। সেই সূত্র ধরেই খেলাধুলার খবরের ক্ষেত্রে শতবর্ষ পূর্তী অনুষ্ঠানের উদ্যোগ নেয়া হয়। হকি ইন্ডিয়ার সভাপতি দিলীপ তিরকেও আসামের ক্রীড়া সাংবাদিকদের এই প্রয়াসকে ধন্যবাদ জানান। তিনি বলেন খেলোয়াড়দের সত্যিকার অর্থে উৎসাহিত করা এবং সকলের সামনে পৌঁছে দেয়ার আসল কাজটা করে থাকেন একমাত্র ক্রীড়া সাংবাদিকরা।

পরে এই অনুষ্ঠানে ক্রীড়া সাংবাদিকের সর্বভারতীয় সংগঠন স্পোর্টস জার্নালিস্টস ফেডারেশন অব ইন্ডিয়ায় দুই সহ-সভাপতি সরযূ চক্রবর্তী ও সম্বিত মহাপাত্রকে আয়োজকদের পক্ষে সংবর্ধনা জ্ঞাপন করেন দিলীপ তিরকে। এই অনুষ্ঠানেই আসামের প্রবীণ ক্রীড়াবিদ, ক্রীড়া সাংবাদিক থেকে বর্তমান প্রজন্মের ক্রীড়া সাংবাদিকদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। ধন্যবাদ জ্ঞাপন করেন সচিব ইমতিয়াজ আহমেদ।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top