News Flash

  • Home
  • বিদেশ
  • বাংলাদেশে এক কেজি কাঁচা লঙ্কার দাম ১০০০ টাকা !
Image

বাংলাদেশে এক কেজি কাঁচা লঙ্কার দাম ১০০০ টাকা !

ঢাকা, ১ জুলাই (হি.স.) : বাংলাদেশের বিভিন্ন বাজারে হু হু করে বাড়ছে কাঁচা লঙ্কার দাম । দেশটির ঝিনাইদহ সদর ও শৈলকুপা উপজেলাসহ বিভিন্ন বাজারগুলোতে কাঁচা লঙ্কা এক হাজার টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ফলে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ কাঁচা লঙ্কা কিনতে হিমশিম খাচ্ছে।
হঠাৎ করে কাঁচা লঙ্কার দাম বেড়ে যায়। কয়েকদিন আগেও বাজারে ৩০০ থেকে ৩২০ টাকা দরে কাঁচা লঙ্কা বিক্রি হয়েছে। সেটা এখন লাফিয়ে লাফিয়ে ৮০০ টাকায় গিয়ে দাঁড়িয়েছে।শনিবার জেলার বিভিন্ন হাট ও বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রথমে অতি গরমে চাহিদার তুলনায় কাঁচা লঙ্কার উৎপাদন কম ও বৃষ্টির কারণে দাম বেড়েছে।

বাংলাদেশের ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদফতরে তথ্যমতে, চলতি মরশুমে জেলার ছয় উপজেলায় এক হাজার ৭শ ২৪ হেক্টর জমিতে লঙ্কার চাষ হয়েছে।
ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আজগর আলী বলেন, বর্ষা মরশুমে অধিকাংশ জমির লঙ্কা গাছ নষ্ট হয়ে যায়। ফলে চাহিদার তুলনায় উৎপাদন কম। এজন্য দাম একটু বেশি।

Releated Posts

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১,১১৪, নিখোঁজ প্রায় ৪ হাজার

কাঠমান্ডু, ২ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালের রাসুওয়া ও সংলগ্ন জেলাগুলিতে গত সপ্তাহের ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১,১১৪-তে…

ByByNews Desk Sep 2, 2026

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০৩, এখনও নিখোঁজ প্রায় ৪,০০০

কাঠমান্ডু, ১ সেপ্টেম্বর (আইএএনএস): গত সপ্তাহের ভয়াবহ বন্যায় নেপালে মৃতের সংখ্যা ১,০০০ ছাড়িয়ে গিয়েছে। বিভিন্ন জেলার নদীর তীরে…

ByByNews Desk Sep 1, 2026

সহিংসতা ও ভীতি বাড়তে থাকলে বাংলাদেশ থেকে হিন্দুদের দেশত্যাগ বাড়তে পারে: অধিকারকর্মী

ঢাকা, ১ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ভয়, হুমকি ও নিরাপত্তাহীনতা ক্রমশ বাড়ছে এবং প্রাতিষ্ঠানিক সুরক্ষার ঘাটতির…

ByByNews Desk Sep 1, 2026

নেপালের ভয়াবহ বন্যায় মৃত বিদেশিদের দেহ শনাক্তকরণে নতুন নির্দেশিকা

কাঠমান্ডু, ১ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালের রসুয়া জেলায় সাম্প্রতিক ভয়াবহ আকস্মিক বন্যায় মৃত বিদেশি নাগরিকদের দেহ শনাক্তকরণ এবং তাঁদের…

ByByNews Desk Sep 1, 2026
Scroll to Top