News Flash

  • Home
  • দেশ
  • কোনও ভাবেই ভোটে হিংসা বরদাস্ত করবো না, কড়া বার্তা রাজ্যপাল বোসের
Image

কোনও ভাবেই ভোটে হিংসা বরদাস্ত করবো না, কড়া বার্তা রাজ্যপাল বোসের

শিলিগুড়ি, ২৯ জুন (হি. স.) : কোনও ভাবেই ভোটে হিংসা বরদাস্ত করবো না ।পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রাজ্য জুড়ে হিংসার আবহে বৃহস্পতিবার এই বার্তাই দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

তিনি বলেন, ‘আমি গ্রাউন্ড জিরোর রাজ্যপাল। কোনও ভাবেই ভোটে হিংসা বরদাস্ত করবো না। হুমকি, হত্যা এসব করে শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয়। আগে শান্তি প্রতিষ্ঠা করতে হবে।’ এদিন সকালে দার্জিলিং এর বিজেপি সাংসদ রাজু বিস্টের নেতৃত্বে পাহাড়ের ইউনাইটেড গোর্খা মঞ্চের ৮টি রাজনৈতিক দলের এক প্রতিনিধিদল শিলিগুড়ি স্টেট গেস্ট হাউসে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করেন।

পরে রাজু বিস্ত জানান, পাহাড়ে ভোটে প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি তুলেছেন তাঁরা। পাশাপাশি ভোটের পরেও অন্তত ছয় সপ্তাহ কেন্দ্রীয় বাহিনী পাহাড়ে রেখে দেওয়ার দাবি জানিয়েছেন। রাজু বিস্তের বক্তব্য পাহাড় সমতলে বিরোধীদের উপর সন্ত্রাস চলছে। চোপড়ায় বিরোধীরা গুলিবিদ্ধ হয়েছেন, সমতলে শিলিগুড়িতে বিজেপির দলীয় কার্যালয় পুড়িয়ে দেওয়া হয়েছে। পাহাড়ে তৃণমূল ও তার সহযোগি দলগুলো মিলে পরিবেশকে দূষিত করছে। এই পরিস্থিতিতে হিংসা ও ভয়মুক্ত নির্বাচন করাই তাঁদের অন্যতম দাবি। রাজ্যপালও তাঁর বক্তব্যে জানিয়েছেন কোনও ভাবেই হিংসাকে বরদাস্ত করা হবে না। হিংসার ক্ষেত্রে তিনি জিরো টলারেন্স নীতি নিয়ে চলবেন।

Releated Posts

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top