News Flash

  • Home
  • দেশ
  • নির্বাচনী প্রচারে বেরিয়ে দুর্যোগের কবলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চপার
Image

নির্বাচনী প্রচারে বেরিয়ে দুর্যোগের কবলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চপার

জলপাইগুড়ি, ২৭ জুন (হি. স.) : নির্বাচনী প্রচারে জলপাইগুড়ির জনসভা শেষে করে বেরিয়ে ফেরার পথে দুর্যোগের কবলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চপার । সেবকের বায়ুসেনার এয়ারবেসে জরুরি অবতরণ করেছে মুখ্যমন্ত্রীর চপার। যদিও সেবকের বায়ুসেনার ঘাঁটিতে নিরাপদে অবতরণ করেছে চপারটি।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, মঙ্গলবার মুখ্যমন্ত্রী যখন চপারে করে জলপাইগুড়ি থেকে ফিরে যাচ্ছিলেন, সেই সময় হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে যায়। হালকা বৃষ্টিও শুরু হয়েছিল। আকাশপথে দৃশ্যমানতা অনেকটা কমে যায়। এমন অবস্থায় দুর্যোগের পরিস্থিতিতে ঝুঁকি না নিয়ে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারটিকে সেবকের বায়ুসেনা ঘাঁটিতে নামিয়ে আনা হয়। এখনও পর্যন্ত যা খবর, সেবক বায়ুসেনা ঘাঁটি থেকে সড়কপথে মুখ্যমন্ত্রী আবার সভাস্থলের জায়গাতেই ফিরে যেতে পারেন। সেই মতো সভাস্থলে আবার নতুন করে প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে বলে জানিয়েছেন তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। তারপর সেখান থেকে সড়কপথে নিজের গন্তব্যের উদ্দেশে রওনা হতে পারেন মমতা। পুলিশের পদস্থ অফিসাররাও আবার সভাস্থলের দিকে যাওয়ার তোড়জোড় শুরু করে দিয়েছেন।

জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার যখন সভাস্থল থেকে রওনা দিয়েছিল, তখন আবহাওয়া ঠিকঠাকই ছিল। কোনওরকম দুর্যোগের আভাস পাওয়া যায়নি। এমন অবস্থায় হেলিকপ্টারটি রওনা দেওয়ার কিছু সময় পরেই আকাশপথে দুর্যোগের মধ্যে পড়ে।

Releated Posts

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top