News Flash

Image

গুড়াপে ভয়ংকর দুর্ঘটনায় মৃত ৩

হুগলি, ২৭ জুন (হি. স.) : হুগলির গুড়াপে ভয়ংকর দুর্ঘটনা মৃত্যু হল ৩ জনের। গাড়ি কেটে দেহগুলি উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার গভীর রাতে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

জানা গিয়েছে, মৃতেরা আদতে বর্ধমানের বাসিন্দা। মেয়ের কাছে বেঙ্গালুরুতে গিয়েছিলেন তাঁরা। সোমবার রাতে কলকাতা বিমানবন্দরে নামেন তাঁরা। এরপর গাড়িতে দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে ধরে বর্ধমানে ফিরছিলেন তাঁরা। হুগলির গুড়াপে মজিনান ব্রিজের কাছে ঘটে দুর্ঘটনা। একটি লরির পিছনে ধাক্কা মারে গাড়িটি। এরপর ওই চারচাকা গাড়ির পিছনে ধাক্কা মারে আরও একটি গাড়ি। দুটি গাড়ির মাঝে আটকে পড়ে ছোট গাড়িটি। চুরমার হয়ে যায় গাড়িটি। বিষয়টি দেখতে পেয়ে প্রথমেই স্থানীয়রা উদ্ধার কাজে হাত লাগায়। খবর দেওয়া হয় হুগলির গ্রামীণ পুলিশের গুড়াপ থানা ও বর্ধমানের জামালপুর থানায় পুলিশ। ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে হাত লাগানোর চেষ্টা করে পুলিশ। তবে গাড়িতে যাত্রীরা এমনভাবে আটকে পড়ে ছিলেন যে গাড়ি কেটে দেহ বের করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম পরিচয় এখনও জানা যায়নি।

Releated Posts

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top