News Flash

  • Home
  • খেলা
  • বিফলে গেলো ‌শরীপের শতক প্রথম জয় নবকল্যাণ সংঘের
Image

বিফলে গেলো ‌শরীপের শতক প্রথম জয় নবকল্যাণ সংঘের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ জুন।।বিফলে গেলো শারিপ হুসেনের শতরান। ফয়াজ আহমেদের হাত ধরে জয় পেলো নবকল্যাণ সঙ্ঘ। ৫ উইকেটে পরাজিত করলো উরমাই প্লে সেন্টারকে। উরমাই প্লে সেন্টারের গড়া ২৫৭ রানের জবাবে নবকল্যাণ সঙ্ঘ ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। বিজয়ী দলের ফয়াজ আহমেদ ৮০ রান করেন।সোমবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে উরমাই প্লে সেন্টার ২৫৭ রান করে। দলের পক্ষে শরীপ হুসেন ১২১ বল খেলে ১১ টি বাউন্ডারি ও ৫ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১১১, দূর্গা চরণ দেববর্মা ৬৩ বল খেলে ১০ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৭০ রান করেন। এছাড়া দল অতিরিক্ত খাতে পায় ৪২ রান। নবকল্যাণ সঙ্গের পক্ষে রোবেল হুসেন ৭৮ রানে ৩ টি, দীপেন দেবনাথ ২৪ রানে ২ টি এবং মাসুকুর রহমান ২৬ রানে ২ উইকেট পেয়েছেন। জবাবে খেলতে নেমে নবকল্যাণ সঙ্ঘ ৩১.‌১ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে ফয়াজ আহমেদ ৪৮ বল খেলে ৯ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৮০, তন্ময় দাস ৪৫ বল খেলে ৭ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৮, মাসুকুর রহমান ১৪ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৭, দেলোয়ার হুসেন ৫২ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩০, শুভ চন্দ ১৬ বল খেলে ২ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৬ এবং পাহিম হুসেন ৭ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৫ রান করেন। উরমাই প্লে সেন্টারের পক্ষে দূর্গা চরণ দেববর্মা ৪৭ রানে ৩ টি উইকেট পেয়েছেন।

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top