News Flash

  • Home
  • প্রধান খবর
  • মাদক-মুক্ত দেশের লক্ষ্য অর্জন করবে ভারত : অমিত শাহ
Image

মাদক-মুক্ত দেশের লক্ষ্য অর্জন করবে ভারত : অমিত শাহ

নয়াদিল্লি, ২৬ জুন (হি.স.): মাদক-মুক্ত দেশের লক্ষ্য অর্জন করবে ভারত। জোর দিয়ে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ। তিনি বলেছেন, ভারত সরকার দেশে মাদক ব্যবসার অনুমতি দেবে না এবং ভারত হয়ে সারা বিশ্বে মাদক পাচার করতেও দেবে না। সোমবার মাদকের অপব্যবহার ও অবৈধ পাচারের বিরুদ্ধে আন্তর্জাতিক দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

এক ভিডিও বার্তায় তিনি বলেন, গত কয়েক বছরে ‘মাদকমুক্ত ভারত’-এর লক্ষ্যে প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গি বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সম্পূর্ণ কৌশলটিকে নতুন করে সাজিয়েছে…, আমি এনসিবি এবং অন্যান্য সংস্থাকে তাদের নিরলস প্রচেষ্টার জন্য সাধুবাদ জানাই।
অমিত শাহ বলেছেন, মাদকের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি গ্রহণ করেছে কেন্দ্র, যার সুফল এখন দেখা যাচ্ছে। তিনি আরও বলেন, এই নীতির একটি প্রধান স্তম্ভ হল সম্পূর্ণ সরকারি পদ্ধতি, যেখানে বিভিন্ন বিভাগের সমন্বয় নীতিটিকে আরও কার্যকর করে তোলে। অমিত শাহ জোর দিয়ে বলেছেন, মাদকের বিরুদ্ধে অভিযানে দেশের সব বড় বড় সংস্থা বিশেষ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো তাঁদের যুদ্ধ চালিয়ে যাচ্ছে।

Releated Posts

লোকসভায় ব্যাঙ্কার্স বুকস এভিডেন্স ও ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট বিল পেশ, হট্টগোলে মুলতবি অধিবেশন

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): সংসদের বর্ষাকালীন অধিবেশনের তৃতীয় সপ্তাহের শুরুতেই সোমবার লোকসভায় একাধিক গুরুত্বপূর্ণ বিল পেশ করল কেন্দ্র…

ByByNews Desk Aug 3, 2026

২০ হাজার পুলিশ পদে নিয়োগের দাবিতে হায়দরাবাদে বিক্ষোভ, রাস্তায় নামলেন চাকরিপ্রার্থীরা

হায়দরাবাদ, ৩ আগস্ট (আইএএনএস): তেলেঙ্গানায় পুলিশ বিভাগে ২০ হাজার শূন্যপদে নিয়োগের দাবিতে সোমবার হায়দরাবাদের ইন্দিরা পার্ক মোড়ে আকস্মিক…

ByByNews Desk Aug 3, 2026

জুলাইয়ে ক্যাপটিভ ও বাণিজ্যিক কয়লা উৎপাদনে ৯.৬১ শতাংশ বৃদ্ধি, জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): দেশের ক্যাপটিভ ও বাণিজ্যিক কয়লা খনি থেকে উৎপাদন চলতি বছরের জুলাই মাসে উল্লেখযোগ্য হারে…

ByByNews Desk Aug 3, 2026

পাপ্পু যাদবের গেরুয়া পোশাকে সংসদে প্রতিবাদ ‘উচিত হয়নি’: সমাজবাদী পার্টির রাম গোপাল যাদব

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): অযোধ্যার রামমন্দিরে অনুদানের অর্থ আত্মসাতের অভিযোগকে কেন্দ্র করে সংসদ চত্বরে গেরুয়া পোশাক পরে স্বতন্ত্র…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top