News Flash

  • Home
  • দেশ
  • জম্মু ও কাশ্মীরে স্থায়ী শান্তি ফিরে এলেই আফস্পা প্রত্যাহার হবে : রাজনাথ সিং
Image

জম্মু ও কাশ্মীরে স্থায়ী শান্তি ফিরে এলেই আফস্পা প্রত্যাহার হবে : রাজনাথ সিং

জম্মু, ২৬ জুন (হি.স.): জম্মু ও কাশ্মীরে স্থায়ী শান্তি ফিরে এলেই আফস্পা প্রত্যাহার হবে। আশ্বস্ত করলেন প্রতিরক্ষা রাজনাথ সিং। সোমবার জম্মুতে ‘ভারতের জাতীয় নিরাপত্তা’ বিষয়ে একটি সম্মেলনে বক্তব্য রাখেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সেখানে তিনি বলেছেন, “আমরা যখন উত্তর-পূর্ব ভারতে বিদ্রোহের সমস্যা নিয়ন্ত্রণ করেছি, আমরা বামপন্থী চরমপন্থা নিয়ন্ত্রণেও সফল হয়েছি। এখন উত্তর-পূর্বের বড় অংশ থেকে আফস্পা সরানো হয়েছে। আমি সেই দিনের অপেক্ষায় আছি, যেদিন জম্মু ও কাশ্মীরে স্থায়ী শান্তি ফিরে আসবে এবং এখান থেকেও আফস্পা তুলে নেওয়া হবে।”

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আরও বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমাদের সরকার সন্ত্রাসবাদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ শুরু করেছে এবং প্রথমবারের মতো শুধু দেশ নয়, বিশ্ব জানতে পেরেছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্সের অর্থ কী। ভারত এবং বিশেষ করে জম্মু ও কাশ্মীর দীর্ঘদিন ধরে সন্ত্রাসবাদের শিকার। সন্ত্রাসের বিষ কীভাবে সমাজকে ছিন্নভিন্ন করে তা এখানকার মানুষ জানেন। রাজনাথের কথায়, কয়েক দশক ধরে জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদের পুরো নেটওয়ার্ক কাজ করছিল। এখন সেই নেটওয়ার্ককে অনেকটাই দুর্বল করে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আরও বলেছেন, ৩৭০ এবং ৩৫এ ধারার কারণে জম্মু ও কাশ্মীরের সাধারণ মানুষকে দীর্ঘদিন ধরে দেশের মূল স্রোত থেকে দূরে রাখা হয়েছে। যে কোনও দেশবিরোধী শক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রেও তা বাধা হয়ে দাঁড়িয়েছিল। সন্ত্রাসবাদকে রাষ্ট্রীয় নীতি হিসেবে ব্যবহার করা দেশগুলোকে ভালো করে বুঝতে হবে এই খেলা বেশিদিন চলবে না। এখন বিশ্বের বেশিরভাগ বড় দেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ।

Releated Posts

নিট-ইউজি পুনঃপরীক্ষা: ২১ জুনের পরীক্ষাকে ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, স্বচ্ছ ও ত্রুটিমুক্ত আয়োজনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): আগামী ২১ জুন অনুষ্ঠিতব্য নিট-ইউজি পুনঃপরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও ত্রুটিমুক্তভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি পর্যালোচনা…

ByByNews Desk Jun 18, 2026

ভারতের তৃতীয় বৃহত্তম পণ্য রপ্তানি খাত এখন ইলেকট্রনিক্স: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের ইলেকট্রনিক্স উৎপাদন শিল্প এখন দেশের তৃতীয় বৃহত্তম পণ্য রপ্তানি খাতে পরিণত হয়েছে বলে…

ByByNews Desk Jun 18, 2026

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেই সঙ্গে সঙ্গে জ্বালানির দাম কমবে না: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও তার প্রভাব সঙ্গে সঙ্গে ভারতের পেট্রোল ও ডিজেলের…

ByByNews Desk Jun 18, 2026

মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা প্রত্যাহারের অভিযোগ খারিজ করল কলকাতা পুলিশ

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা ইচ্ছাকৃতভাবে প্রত্যাহার করা হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের দুই…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top