News Flash

  • Home
  • খেলা
  • টিসিএ-র সভাপতি পদে আসীন তপন লোধ ইস্যু জটিলতর হচ্ছে
Image

টিসিএ-র সভাপতি পদে আসীন তপন লোধ ইস্যু জটিলতর হচ্ছে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ জুন।। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনে সভাপতি পদে আসীন তপন লোধ  বিষয়ক আলোচনা আরও জটিল হতে যাচ্ছে। প্রাক্তন ক্রিকেটার প্রশান্ত রায়ের অভিযোগ মূলে সোসাইটি রেজিস্ট্রার অফিস থেকে চিঠি এসেছে খোদ ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের উদ্দেশ্য। একই বিষয়: টিসিএ-র বর্তমান সভাপতি পদে আসীন তপন লোধ-এর বিরুদ্ধে অভিযোগ। একাধারে তিনি আগরতলা পুর নিগমে রাজ্য সরকার কর্তৃক মনোনীত কর্পোরেটর। অপরদিকে রেজিস্ট্রার অফ সোসাইটিস অনুমোদিত ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের বর্তমান পরিচালন কমিটিতে নির্বাচিত সভাপতি পদে আসীন রয়েছেন। রেজিস্ট্রার অফ সোসাইটি-র বাই-ল্ তথা রুলস এন্ড রেগুলেশন অনুযায়ী বিষয়টা অনৈতিক বলে প্রাক্তন ক্রিকেটার প্রশান্ত রায়ের অভিযোগ। বিষয়টা পুরোপুরি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য রেজিস্ট্রার অফ সোসাইটিস কে তিনি অনুরোধ জানালে, রেজিস্ট্রার অফ সোসাইটিস আবার সেটা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের সচিব সকাশে প্রেরণ করেছেন, বিষয়টার যথার্থতা খতিয়ে দেখার জন্য। নম্বর এফ. ২-১২৯/ আর এস/ ত্রিপুরা / ৭৩/ ৭৪৪৯-৫০ তারিখ ১৫/৬/২০২৩ সেহামূলে সোসাইটিস অফ রেজিস্ট্রার থেকে প্রেরিত চিঠি ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনকে পাঠানোর পাশাপাশি প্রেসিডেন্ট সকাশেও এর এক কপি পাঠিয়েছেন বলে রেজিস্ট্রার অফ সোসাইটিস এর পক্ষ থেকে জানানো হয়েছে। বিষয়টা ক্রমশ জটিল থেকে জটিলতার হচ্ছে ঠিকই। তবে তার সমাধান সূত্রের লক্ষ্যে তাকিয়ে পুরো ক্রিকেট মহল।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top