News Flash

  • Home
  • খেলা
  • সাচলাঙের গোলে জম্পুইজলাকে হারিয়ে ফের গ্রুপ শীর্ষে ইকফাই ফুটবল ক্লাব
Image

সাচলাঙের গোলে জম্পুইজলাকে হারিয়ে ফের গ্রুপ শীর্ষে ইকফাই ফুটবল ক্লাব

ইকফাই: ১(সাচলাঙ)

জম্পুইজলা: ০

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ জুন।। ফের জয়ে ফিরলো ইকফাই ফুটবল ক্লাব। হারিয়েছে জম্পুইজলা ফুটবল ক্লাবকে। চতুর্থ ম্যাচের মাথায় দ্বিতীয় জয় ইকফাই ফুটবল ক্লাবকে ফের একবার গ্রুপ শীর্ষে উন্নীত করে তুলেছে। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত ঘরোয়া সি-ডিভিশন লিগ ফুটবলের এ-গ্রুপের সপ্তম খেলায় আজ, শনিবার ইকফাই ফুটবল ক্লাব নূন্যতম গোলের ব্যবধানে জম্পুইজলা ফুটবল ক্লাবকে পরাজিত করেছে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে প্রথমার্ধের খেলা আক্রমণ প্রতি আক্রমনের মাধ্যমে গোলশূন্য ড্র-তে শেষ হলে, দ্বিতীয়ার্ধে খেলার উত্তেজনার পারদ আরও চরমে ওঠে। খেলার ৬৬মিনিটের মাথায় ইকফাই ফুটবল ক্লাবের সুযোগ সন্ধানী স্ট্রাইকার সাচলাং জমাতিয়া একটি গোল করে দলকে এক- শূন্যতে এগিয়ে দেয়। পরবর্তী সময়ে জম্পুইজলা ফুটবল ক্লাবের ছেলেরা একাধিকবার চেষ্টা করেও গোল পরিশোধের সুযোগ পায়নি। পক্ষান্তরে ইকফাই-এর ফুটবলাররাও গোল ব্যবধান বাড়ানোর সুযোগ কাজে লাগাতে পারেনি। উপরন্তু দুদলের দুইজন জিমেন জমাতিয়া ও দুর্জয় বানিলকে রেফারি খেলায় অসদাচরণের দায়ে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি আদিত্য দেববর্মা, চিরঞ্জিত দেববর্মা, তপন কুমার দেবনাথ ও রাজেশ চন্দ্র দাস। দিনের খেলা: বিকেল চারটায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে ইউনাইটেড বিএসটি বনাম উমাকান্ত কোচিং সেন্টার।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top