News Flash

  • Home
  • বিদেশ
  • ‘সফল’ আমেরিকার সফর শেষ, এবার মিশরের উদ্দেশে রওনা হলেন প্রধানমন্ত্রী মোদী
Image

‘সফল’ আমেরিকার সফর শেষ, এবার মিশরের উদ্দেশে রওনা হলেন প্রধানমন্ত্রী মোদী

ওয়াশিংটন, ২৪ জুন (হি.স.): ‘সফল’ আমেরিকা সফর শেষে এবার মিশরের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় সময় অনুযায়ী, শনিবার সকালে আমেরিকা থেকে মিশরের রাজধানী কায়রোর উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী মোদী। প্রধানমন্ত্রী মোদী টুইট করে জানিয়েছেন, “খুব বিশেষ আমেরিকা সফরের সমাপ্তি, যেখানে আমি ভারত-আমেরিকা বন্ধুত্বকে গতি প্রদানের লক্ষ্যে অসংখ্য কর্মসূচি এবং মিথস্ক্রিয়ায় অংশ নিতে পেরেছি। আমাদের দেশ আগামী প্রজন্মের জন্য আমাদের ধরিত্রীকে একটি উত্তম করে তুলতে একসঙ্গে কাজ করে যাবে।”

প্রধানমন্ত্রী মোদী টুইট করে আরও জানান, “ইউএস কংগ্রেসে বক্তৃতা থেকে যোগ দিবস উদযাপন, প্রেসিডেন্ট বাইডেন-সহ বিভিন্ন চিন্তাধারার নেতৃত্বের সঙ্গে মতবিনিময়, এই সফরে এমন অনেক দিক রয়েছে যা আমাদের জনগণকে উপকৃত করবে। আমি রাষ্ট্রপতি বাইডেন এবং আমেরিকার জনগণকে তাঁদের আতিথেয়তার জন্য ধন্যবাদ জানাই।” উল্লেখ্য, মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ এল-সিসির আমন্ত্রণে কায়রোতে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী। এটিই হবে প্রধানমন্ত্রীর প্রথম মিশর সফর। মিশরের রাষ্ট্রপতির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন তিনি।

Releated Posts

ভারত-জার্মানি কৌশলগত অংশীদারিত্বে নতুন গতি, সহযোগিতা আরও জোরদারের বার্তা মোদি-মের্ৎস বৈঠকে

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে বুধবার জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ-এর সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jun 17, 2026

অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে মোদি-ইইউ শীর্ষ নেতৃত্বের আলোচনা

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে বুধবার ইউরোপীয় কাউন্সিলের সভাপতি আন্তোনিও কোস্টা এবং ইউরোপীয় কমিশনের…

ByByNews Desk Jun 17, 2026

বিতর্কে জর্জরিত চীন-অর্থায়িত পোখরা বিমানবন্দরে অবশেষে শুরু হচ্ছে দৈনিক আন্তর্জাতিক উড়ান

কাঠমান্ডু, ১৭ জুন (আইএএনএস): উদ্বোধনের সাড়ে তিন বছরেরও বেশি সময় পর অবশেষে নেপালের পশ্চিমাঞ্চলে অবস্থিত চীন-অর্থায়িত পোখরা আন্তর্জাতিক…

ByByNews Desk Jun 17, 2026

জাতিসংঘ সনদের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত, একে ‘আশার প্রতীক’ বলে উল্লেখ

জাতিসংঘ, ১৭ জুন (আইএএনএস): জাতিসংঘ সনদ ভারতের ১৪০ কোটিরও বেশি মানুষের কাছে ‘আশা’র প্রতীক বলে মন্তব্য করেছেন রাষ্ট্রসংঘে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top