News Flash

  • Home
  • বিদেশ
  • শিক্ষাই ভারত ও আমেরিকার বন্ধনের ভিত্তি : জিল বাইডেন
Image

শিক্ষাই ভারত ও আমেরিকার বন্ধনের ভিত্তি : জিল বাইডেন

ভার্জিনিয়া, ২২ জুন (হি.স.): শিক্ষাই ভারত ও আমেরিকার বন্ধনের মূল ভিত্তি। এই মন্তব্য করলেন আমেরিকার ফার্স্ট লেডি জিল বাইডেন। আমেরিকার ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়ায় ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশনে বক্তব্য রাখার সময় ফার্স্ট লেডি বলেছেন, “আমাদের সম্পর্ক শুধু সরকারের সঙ্গে নয়। আমরা সেই পরিবার ও বন্ধুত্ব উদযাপন করছি যা বিশ্বজুড়ে বিস্তৃত, যারা আমাদের উভয় দেশের বন্ধন অনুভব করে…আমেরিকা-ভারত অংশীদারিত্ব গভীর এবং বিস্তৃত কারণ আমরা যৌথভাবে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করি।”

ভারতীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার ভোররাতে, প্রধানমন্ত্রী মোদীকে ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন পরিদর্শন করাতে নিয়ে যান আমেরিকার ফার্স্ট লেডি জিল বাইডেন, ফার্স্ট লেডি এবং প্রধানমন্ত্রী মোদী আমেরিকা ও ভারতের শিক্ষার্থীদের সঙ্গে দেখা করছেন। ফার্স্ট লেডি জিল বাইডেন আরও বলেছেন, “আমরা যদি নিজেদের অর্থনীতিকে শক্তিশালী করতে চাই, তাহলে আমাদের তরুণদের ওপর বিনিয়োগ করতে হবে যারা আমাদের ভবিষ্যত। আমাদের নিশ্চিত করতে হবে যে তাঁদের কাছে পর্যাপ্ত সুযোগ রয়েছে।”

Releated Posts

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১,১১৪, নিখোঁজ প্রায় ৪ হাজার

কাঠমান্ডু, ২ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালের রাসুওয়া ও সংলগ্ন জেলাগুলিতে গত সপ্তাহের ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১,১১৪-তে…

ByByNews Desk Sep 2, 2026

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০৩, এখনও নিখোঁজ প্রায় ৪,০০০

কাঠমান্ডু, ১ সেপ্টেম্বর (আইএএনএস): গত সপ্তাহের ভয়াবহ বন্যায় নেপালে মৃতের সংখ্যা ১,০০০ ছাড়িয়ে গিয়েছে। বিভিন্ন জেলার নদীর তীরে…

ByByNews Desk Sep 1, 2026

সহিংসতা ও ভীতি বাড়তে থাকলে বাংলাদেশ থেকে হিন্দুদের দেশত্যাগ বাড়তে পারে: অধিকারকর্মী

ঢাকা, ১ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ভয়, হুমকি ও নিরাপত্তাহীনতা ক্রমশ বাড়ছে এবং প্রাতিষ্ঠানিক সুরক্ষার ঘাটতির…

ByByNews Desk Sep 1, 2026

নেপালের ভয়াবহ বন্যায় মৃত বিদেশিদের দেহ শনাক্তকরণে নতুন নির্দেশিকা

কাঠমান্ডু, ১ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালের রসুয়া জেলায় সাম্প্রতিক ভয়াবহ আকস্মিক বন্যায় মৃত বিদেশি নাগরিকদের দেহ শনাক্তকরণ এবং তাঁদের…

ByByNews Desk Sep 1, 2026
Scroll to Top