News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • এনএফ রেলওয়ের সদর দফতর, সব ডিভিশন ও ওয়ার্কশপে উৎযাপিত আন্তর্জাতিক যোগ দিবস
Image

এনএফ রেলওয়ের সদর দফতর, সব ডিভিশন ও ওয়ার্কশপে উৎযাপিত আন্তর্জাতিক যোগ দিবস

গুয়াহাটি, ২১ জুন (হি.স.) : আজ ২১ জুন উত্তরপূর্ব সীমান্ত (এনএফ) রেলওয়ে উপযুক্ত পদ্ধতিতে উৎযাপন করেছে আন্তর্জাতিক যোগ দিবস। যোগের গুরুত্ব ও মানব স্বাস্থ্যে এর প্রভাব সম্পর্কে জনগণকে সচেতন করতে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের সদর দফতর, সবগুলি ডিভিশন ও ওয়ার্কশপে যোগ অনুশীলন কর্মশালার আয়োজন করা হয়েছে।

‘আর্ট অব লিভিং’ গুয়াহাটি সেন্টারের সহযোগিতায় উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের সদর দফতরে যোগ দিবস পালন কর্মসূচির আয়োজন মালিগাঁওস্থিত রেলওয়ে ইন্ডোর স্টেডিয়ামে করা হয়েছিল। এনএফ রেলওয়ের জেনারেল ম্যানেজার চেতনকুমার শ্রীবাস্তব অন্যান্য বরিষ্ঠ আধিকারিকদের সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। রেলওয়ে আধিকারিক ও কর্মচারীরা নিজেদের পরিবারবর্গকে সঙ্গে নিয়ে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ডিভিশনগুলির সমস্ত গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন এবং অফিসগুলিতেও যোগ দিবস পালন করা হয়েছে।

Releated Posts

শতাব্দীপ্রাচীন বৈষ্ণব সত্র রক্ষায় অসম ভূমি সংশোধনী বিল, বিধানসভায় সওয়াল হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ২৯ জুলাই (আইএএনএস): অসমের শতাব্দীপ্রাচীন বৈষ্ণব সত্রগুলির সাংস্কৃতিক ও ঐতিহাসিক ঐতিহ্য রক্ষার লক্ষ্যেই অসম ভূমি ও রাজস্ব…

ByByNews Desk Jul 29, 2026

এফসিআরএ সংশোধনী বিল ইস্যুতে নীরব থাকার অভিযোগ খারিজ মেঘালয়ের শাসকদল এনপিপির

শিলং, ২৯ জুলাই (আইএএনএস): প্রস্তাবিত বিদেশি অনুদান (নিয়ন্ত্রণ) আইন (এফসিআরএ) সংশোধনী বিল, ২০২৬ নিয়ে নীরব থাকার অভিযোগ খারিজ…

ByByNews Desk Jul 29, 2026

অসম বন্যা: দিখৌ নদী অববাহিকার জন্য বিশেষ সমন্বিত পুনর্বাসন প্রকল্পের দাবি প্রাক্তন কংগ্রেস বিধায়কের

গুয়াহাটি, ২৯ জুলাই (আইএএনএস): অসমে সাম্প্রতিক বিধ্বংসী বন্যার পরিপ্রেক্ষিতে দিখৌ নদী অববাহিকার জন্য বিশেষ সমন্বিত পুনর্বাসন প্রকল্প চালুর…

ByByNews Desk Jul 29, 2026

অসম বন্যা: ত্রাণ তহবিলে এক মাসের বেতন দান করবেন সব বিধায়ক

গুয়াহাটি, ২৮ জুলাই (আইএএনএস): অসমের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে দুর্গতদের পাশে দাঁড়াতে রাজ্যের সব বিধায়ক তাঁদের এক মাসের বেতন…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top