News Flash

  • Home
  • খেলা
  • ঘরোয়া সি-ডিভিশন লীগ ফুটবলেবিএসটি-আমরা ক-জনার ম্যাচ ড্র
Image

ঘরোয়া সি-ডিভিশন লীগ ফুটবলেবিএসটি-আমরা ক-জনার ম্যাচ ড্র

আমরা ক-জনা: ১(লাললোয়াম)

ইউ বিএসটি: ১(বিশাল)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ জুন।। দীর্ঘ ৫২ মিনিট এগিয়ে থেকেও জয় ধরে রাখতে পারনি আমরা ক-জনা। বিশাল সেন-এর কর্তৃত্বপূর্ণ গোলে আমরা ক-জনার জয় রুখে দিয়েছে ইউনাইটেড বিএসটি। উমাকান্ত মিনি স্টেডিয়ামে টিএফএ আয়োজিত সি-ডিভিশন ফুটবল টুর্নামেন্টের বিকেলের ম্যাচও ড্র-তে নিষ্পত্তি হয়েছে। এক-এক গোলে ড্র ম্যাচ থেকে দুদল পয়েন্টও  ভাগ করে নিয়েছে এক-এক করে। সি-ডিভিশন লিগ ফুটবলের গ্রুপ বি-এর খেলা। শুরু থেকেই আক্রমণাত্মক খেলে আমরা ক-জনার লাললোয়াম কাইপেং ১২ মিনিটের মাথায় একটি গোল করে দলকে এক- শূন্যতে এগিয়ে দেয়। পরক্ষণে ইউনাইটেড বিএসটি গোলটি শোধ করার লক্ষ্যে যথেষ্ট চেষ্টা করেও প্রথমার্ধে সুযোগ পায়নি। পক্ষান্তরে আমরা ক-জনার খেলোয়াররাও গোল ব্যবধান বাড়ানোর লক্ষ্যে সচেষ্ট হতে পারেনি‌। দ্বিতীয়ার্ধের ম্যাচ শুরুতে দুদলের হাড্ডাহাড্ডি লড়াই লক্ষণীয় হলেও ৬৪ মিনিটের মাথায় ইউনাইটেড বিএসটি-র বিশাল সেন একটি গোল করলে খেলায় সমতা ফিরে আসে। পরবর্তী সময়ে ফাউল খেলার দায়ে দুদলের তিনজনকে রেফারি হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন ঠিকই কিন্তু গোলের সন্ধান কেউ দিতে পারেনি। শেষ পর্যন্ত ম্যাচ এক-এক গোলে ড্র-তে নিষ্পত্তি হয়। দুদলই প্রথম পয়েন্ট প্রাপ্তির স্বাদ পায়। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি সত্যজিৎ দেব রায়, অরিন্দম মজুমদার, পল্লব চক্রবর্তী ও রাজিব ত্রিপুরা। দিনের খেলা বিকেল চারটায়, উমাকান্ত মিনি স্টেডিয়ামে ইকফাই ফুটবল ক্লাব বনাম আনন্দ ভবন।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top