ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ জুন।।জয় পেলো রেনেসাঁস ক্রিকেট আকাডেমি। পরাজিত করলো উরমাই প্লে সেন্টারকে। ৪ উইকেটে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র ক্রিকেটে। মেলাঘর স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে মামন হুসেনের অলরাউন্ড পারফরম্যান্সে জয় পায় রেনেসাঁস ক্রিকেট আকাডেমি। বুধবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে উরমাই প্লে সেন্টার মাত্র ৭৩ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে রতন দেববর্মা ১৩ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৫ এবং ইমরান হুসেন ২৩ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১১ রান করেন। রেনেসাঁস ক্রিকেট একাডেমির পক্ষে মামন হুসেন ১৮ রান দিয়ে ৪ উইকেট, মনোজ ২ রান দিয়ে ২ উইকেট এবং মুস্তাক আহমেদ ২৯ রান দিয়ে ২ উইকেট পেয়েছেন। জবাবে খেলতে নেমে রেনেসাঁস ক্রিকেট আকাডেমি ১২.৩ ওভারে ৬ উইকেট হারিয়ে জযের জন্য প্রযোজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে হাবিবুর মুস্তাকিন ২৭ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২৭ এবং মামন হুসেন ১২ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ১৭ রান করেন। উরমাই প্লে সেন্টারের পক্ষে মঙ্গলপদ দেববর্মা ৩২ রান দিয়ে ৩ উইকেট এবং রতন দেববর্মা ২৩ রান দিয়ে ২ উইকেট পেয়েছেন।

সোনামুড়ায় ক্রিকেট : ওরমাইকে হারিয়ে জয়ী রেনেসাঁস ক্রিকেট একাডেমি
Tags:
Releated Posts
ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ
শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…
আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত
নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…
অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের
নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…
অসমের ৪০ হাজারেরও বেশি স্কুলে অলিম্পিক মূল্যবোধ শিক্ষা কর্মসূচি চালু হবে: হিমন্ত বিশ্ব শর্মা
গুয়াহাটি, ২২ জুন : শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে শৃঙ্খলা, দলগত কাজ এবং জীবনদক্ষতা গড়ে তোলার…

















