News Flash

  • Home
  • খেলা
  • চ্যালেঞ্জার ট্রফিতে রাজদীপ মারকুটে জয়ে সুপার লিগ শুরু কসমোলিটনের
Image

চ্যালেঞ্জার ট্রফিতে রাজদীপ মারকুটে জয়ে সুপার লিগ শুরু কসমোলিটনের

তুইকর্মা: ১৯০/১০(৩৭.২)

কসমোপলিটন: ১৯২/৬(২০.১)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ জুন।। রাজদীপ দত্তের দুর্দান্ত শতক। সঙ্গে দারুন বোলিং জনক রিয়াংয়ের। দুই মিলে জয় দিয়ে সুপার লিগ সূচনা কসমোপলিটন ক্লাবের। হারিয়েছে তুইকর্মা যুব ক্লাবকে। চার উইকেটের ব্যবধানে। শান্তির বাজার ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত চ্যালেঞ্জার ট্রফি ক্রিকেটের সুপার সিক্সের সুপার লিগের খেলা শুরু হয়েছে আজ, বুধবার থেকে। প্রথম ম্যাচে  কসমোপলিটন ক্লাব ৪ উইকেটের ব্যবধানে তুইকর্মা যুব ক্লাবকে পরাজিত করেছে। শান্তির বাজারে বাইখোড়া ইংলিশ মিডিয়াম স্কুল মাঠে সকালে ম্যাচ শুরুতে টস দিতে কসমোলিটন ক্লাব প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নেয়। ১০ মিনিট দেরিতে ম্যাচ শুরু হওয়ায় ওভার সংখ্যা ৪৯-এ স্থির হয়। ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে তুইকর্মা যুব ক্লাব ৩৭.২ ওভার খেলে সব কটি উইকেট হারিয়ে ১৯০ রান সংগ্রহ করে। দলের পক্ষে শুভঙ্কর রিয়াংয়ের ৩৬ রান এবং বাবু মগের ২৪ রান উল্লেখযোগ্য। কসমোপলিটন ক্লাবের জনক রিয়াং ৩৯ রানে চারটি এবং প্রসেনজিৎ বিশ্বাস ৩৬ রানে দুটি উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে কসমোপলিটনের রাজদীপ দত্তের অনবদ্য ব্যাটিংয়ে ভর করে খেলে ৬ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। রাজদীপের মারকুটে ঝড়ো ব্যাটিং দর্শকদের অবাক করে তুলেছে। রাজদীপ ৬৯ বল খেলে ছয়টি বাউন্ডারি এবং ১৬ টি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ১৪১ রান সংগ্রহ করে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছানোর পাশাপাশি প্লেয়ার অব দ্য ম্যাচের খেতাবও পেয়েছে। তুইকর্মা যুব ক্লাবের হিমালেশ সাঙমা একাই চারটি উইকেট পেয়েছে। দিনের খেলা: মুহরিপুর জনকল্যাণ সমিতি বনাম রেক্স ক্লাব।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top