News Flash

  • Home
  • দিনের খবর
  • রাজভবনে পালিত হল ‘পশ্চিমবঙ্গ দিবস’, শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
Image

রাজভবনে পালিত হল ‘পশ্চিমবঙ্গ দিবস’, শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি

কলকাতা, ২০ জুন (হি. স.) : রাজভবনে পশ্চিমবঙ্গ দিবস পালন না করার জন্য রাজ্যপালকে সোমবারই চিঠি দিয়ে অনুরোধ করেন রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী।

মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু মুখ্যমন্ত্রীর আপত্তি সত্ত্বেও রাজভবনে পালিত হচ্ছে ‘পশ্চিমবঙ্গ দিবস’ । মঙ্গলবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের উপস্থিতিতে এনসিসির প্রতিনিধিরা প্যারেড করে অনুষ্ঠানের সূচনা করেন।

এদিন পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে স্কুলের ছাত্র ছাত্রীদের বসে আঁকো-সহ নানা অনুষ্ঠানের আয়োজনও করা হয় । কিন্তু রাজ্যপালের বক্তব্য, রাষ্ট্রপতির নির্দেশেই তিনি রাজভবনে পশ্চিমবঙ্গ দিবস পালন করেছেন। খুব স্বাভাবিকভাবেই এই ঘটনাকে সামনে রেখে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে।

বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের বক্তব্য, “সমস্ত রাজ্য তৈরি হওয়ার একটা দিন আছে। মমতা বন্দ্যোপাধ্যায় ইতিহাসকে ঘেঁটে দিতে চাইছেন। তবু এটা ঐতিহাসিক সত্য।” পাল্টা কুণাল ঘোষের মন্তব্য, “রাজ্যপাল নির্দিষ্ট একটা উদ্দেশ্যপ্রণোদিত ভাবনা থেকে যেভাবে পশ্চিমবঙ্গ দিবস পালনের চেষ্টা করছেন, এটা পশ্চিমবঙ্গের ইতিহাসকে বিকৃত করা। বাংলার ঐতিহ্যকে নষ্ট করা। আমরা এই অপচেষ্টার তীব্র বিরোধিতা করছি।”

নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে রাজভবনের পালন এদিন পালিত হয় পশ্চিমবঙ্গ দিবস। বক্তব্য রাখেন রাজ্য পাল সিভি আনন্দ বোস। পশ্চিমবঙ্গ দিবসে শান্তির বার্তা শোনা যায় রাজ্যপালের মুখে। তারপর বিভিন্ন বেসরকারি স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে শুরু হয় বসে আঁকো প্রতিযোগিতা। ছাত্র-ছাত্রীদের উৎসাহ দিতে রাজ্যপাল নিজেও ছিলেন সেখানে।

অন্যদিকে পশ্চিমবঙ্গ দিবসের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তাঁর বার্তা, ‘পশ্চিমবঙ্গ শিল্প, সংস্কৃতি, আধ্যাত্মিকতা, বিজ্ঞান ও প্রযুক্তি, অর্থনীতি, খেলাধুলা এবং অন্যান্য বিভিন্ন ক্ষেত্রের সমন্বয়ে ভারতের অনন্য গল্পে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। … পশ্চিমবঙ্গের প্রতিভাবান ব্যক্তিরা আমাদের জাতির অগ্রগতি ও সমৃদ্ধিতে অবদান রেখে উদ্ভাবন এবং অর্থনৈতিক প্রাণবন্ততার আরেকটি তরঙ্গ আনতে পারে। আমি পশ্চিমবঙ্গের জনগণকে আমার শুভেচ্ছা জানাই এবং সাফল্য কামনা করি।’

Releated Posts

প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয়—পাঠ্যক্রমে কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামীদের জীবনী: মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে প্রাথমিক স্কুল থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত সমস্ত শিক্ষাস্তরের পাঠ্যক্রমে কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামীদের জীবনী…

ByByNews Desk Aug 11, 2026

সব ধর্মীয় স্থানে মহিলাদের ‘শালীন পোশাক’ পরার আহ্বান মুসলিম জামাত প্রধানের

বেরেলি, ১১ আগস্ট (আইএএনএস): বৃন্দাবনের ইসকন মন্দিরে দর্শনার্থীদের জন্য পোশাকবিধি চালুর সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে ধর্মীয় স্থানগুলিতে মহিলাদের শালীন…

ByByNews Desk Aug 11, 2026

মিথ্যার ভিত্তিতে রাজনৈতিক বয়ান তৈরি করেন রাহুল গান্ধী, ক্রমাগত মিথ্যা ছড়ান: মধ্যপ্রদেশ বিজেপি সভাপতি

নয়াদিল্লি/ভোপাল, ১১ আগস্ট (আইএএনএস): পড়ুয়াদের বিভিন্ন সমস্যা নিয়ে রাহুল গান্ধী ‘দ্বিচারিতা’ করছেন বলে অভিযোগ করলেন মধ্যপ্রদেশ বিজেপির সভাপতি…

ByByNews Desk Aug 11, 2026

রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত না হয়ে নিজেদের সমস্যার জন্য লড়াই করুক জেন জি: মায়াবতী

লখনউ, ১১ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা পড়ুয়া ও যুবসমাজের আন্দোলন নিয়ে শাসক ও বিরোধী—উভয় পক্ষকেই আক্রমণ…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top