News Flash

  • Home
  • দিনের খবর
  • দিল্লি থেকে আমেরিকার উদ্দেশে রওনা হলেন প্রধানমন্ত্রী, মার্কিন মুলুকের পাশাপাশি যাবেন মিশরেও
Image

দিল্লি থেকে আমেরিকার উদ্দেশে রওনা হলেন প্রধানমন্ত্রী, মার্কিন মুলুকের পাশাপাশি যাবেন মিশরেও

নয়াদিল্লি, ২০ জুন (হি.স.): দিল্লি থেকে আমেরিকার উদ্দেশে রওনা হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সকালে দিল্লি থেকে বিশেষ বিমানে আমেরিকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী মোদী। আমেরিকার পাশাপাশি মিশর সফরেও যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই দেশে ভারতের প্রধানমন্ত্রীর একগুচ্ছ ও গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। আমেরিকার উদ্দেশে রওনা হওয়ার প্রাক্কালে মঙ্গলবার সকালে টুইট করে প্রধানমন্ত্রী লেখেন, “আমেরিকার উদ্দেশ্যে রওনা হচ্ছি, সেখানে আমি নিউ ইয়র্ক সিটি এবং ওয়াশিংটন ডিসিতে একাধিক কর্মসূচিতে যোগ দেব। এই কর্মসূচিগুলির মধ্যে রয়েছে রাষ্ট্রসঙ্ঘের সদর দফতরে যোগ দিবস উদযাপন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আলোচনা, মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ এবং আরও অনেক কিছু।”

আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফার্স্ট লেডি ডক্টর জিল বাইডেনের আমন্ত্রণে প্রধানমন্ত্রী মোদীর এই আমেরিকা সফর। নিউইয়র্ক থেকে এই সফর শুরু হবে, সেখানে ২১ জুন রাষ্ট্রসঙ্ঘের সদর দফতরে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী মোদী। এরপর ২৩ জুন, আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং মার্কিন সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিনকেন যৌথভাবে প্রধানমন্ত্রী মোদীর জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করবেন। শীর্ষস্থানীয় সিইও, পেশাদার এবং অন্যান্য স্টেকহোল্ডারদের সঙ্গে প্রধানমন্ত্রীর বেশ কয়েকটি কিউরেটেড ইন্টারঅ্যাকশন হওয়ার কথা রয়েছে। তিনি প্রবাসী ভারতীয়দের সঙ্গেও মিলিত হবেন।

প্রধানমন্ত্রী মোদী পরবর্তীতে ২৪-২৫ জুন মিশরে রাষ্ট্রীয় সফরের জন্য মিশরের রাজধানী কায়রোতে যাবেন। মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ এল-সিসির আমন্ত্রণে তাঁর এই সফর। এটিই হবে প্রধানমন্ত্রীর প্রথম মিশর সফর। মিশরের রাষ্ট্রপতির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন তিনি।

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top