News Flash

Image

বাধার ঘাটে মহিলা মোর্চার সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২০ জুন৷৷ বাধারঘাট মন্ডল মহিলা মোর্চার উদ্যোগে বাধারঘাট অঙ্গনওয়াড়ি কেন্দ্রে  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কার্যকালের নয় বছর পূর্তি উপলক্ষে এক কর্মসূচি পালন করা হয়৷  ১৪ বাধারঘাট মন্ডল মহিলা মোর্চার উদ্যোগে বাধারঘাট অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মোদির নয় বছর পূর্তি উপলক্ষে ’’৯ সাল বেমিসাল’’ কর্মসূচির অঙ্গ হিসেবে অঙ্গনওয়াড়ি ও আশা কর্মী পরিবার মিলন উৎসব অনুষ্ঠিত হয়৷উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক ,বিধায়িকা মিনারানী সরকার সহ অন্যান্যরা৷ এতিম অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন বর্তমান কেন্দ্রীয় সরকারের আমলে দেশের গরীব কল্যাণে বহুমুখী পরিকল্পনা গ্রহণ করে উন্নয়নমূলক কাজ করা হয়েছে৷ শ্রমিক মেহনতী মানুষ সরকারি কর্মচারী বেকার যুবক-যুবতী সহ সকল অংশের মানুষের কল্যাণে এই সরকার গত ৯ বছর কাজ করে গেছে৷ শিল্প বাণিজ্য সহ পরিকাঠামো উন্নয়নেও সরকার অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করে চলেছে৷ কেন্দ্রীয় সরকারের এই উন্নয়ন মুক্তি কর্মসূচির সুফল ভোগ করছেন সকল অংশের মানুষ৷ আসন্ন লোকসভা নির্বাচনেও রাজ্যের দুটি আসন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উপহার দেওয়ার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান৷

Releated Posts

আমবাসায় বিলাসবহুল গাড়ি থেকে ৩৪৯ বোতল এসকফ ও ১ কেজি গাঁজা উদ্ধার, দুই যুবক গ্রেপ্তার

আমবাসা, ৩ আগস্ট: রাজ্যে নেশাবিরোধী অভিযানে আরও একটি বড় সাফল্য পেল আমবাসা থানার পুলিশ। নিয়মিত নাকা চেকিং চলাকালীন…

ByByTaniya Chakraborty Aug 3, 2026

ধর্মনগরে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, অভিযুক্ত গ্রেপ্তার

আগরতলা, ৩ আগস্ট: গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে ধর্মনগর থানার…

ByByReshmi Debnath Aug 3, 2026

দুর্ঘটনায় গুরুতর আহত গর্ভবতী মহিলা, পুলিশের ভূমিকা নিয়ে অভিযোগ; মুখ্যমন্ত্রীর কাছে তদন্তের দাবি

আগরতলা, ৩ আগস্ট: সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক গর্ভবতী মহিলাকে ঘিরে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। করবুক মহকুমার…

ByByTaniya Chakraborty Aug 3, 2026

বর্ধিত বিদ্যুৎ বিলের প্রতিবাদে সোনামুড়া ইলেকট্রিক অফিসে তালাবন্দি, বিক্ষোভে উত্তাল এলাকা

সোনামুড়া, ৩ আগস্ট: বর্ধিত বিদ্যুৎ বিলের প্রতিবাদে সোমবার সোনামুড়া বিদ্যুৎ দপ্তরের অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হন এলাকার…

ByByReshmi Debnath Aug 3, 2026
Scroll to Top