News Flash

  • Home
  • দিনের খবর
  • দিল্লি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রকে খুনের ঘটনায় ধৃত দুই, কান্নায় ভেঙে পড়লেন নিখিলের বাবা
Image

দিল্লি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রকে খুনের ঘটনায় ধৃত দুই, কান্নায় ভেঙে পড়লেন নিখিলের বাবা

নয়াদিল্লি, ১৯ জুন (হি.স.): দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাউথ ক্যাম্পাসে এক ছাত্রকে কুপিয়ে খুনের ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। সোমবার সকালে দক্ষিণ-পশ্চিম দিল্লির ডিসিপি মনোজ সি জানিয়েছেন, নিখিল নামে এক ছাত্রকে কুপিয়ে খুনের ঘটনায় বিএ প্রথম বছরের ছাত্র রাহুল ও স্কুল ড্রপআউট এবং রাহুলের বন্ধু হারুনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত আরও দু”জনকে চিহ্নিত করা হয়েছে।১৮ জুন, রবিবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাউথ ক্যাম্পাসে নিখিল নামে এক ছাত্রকে কুপিয়ে খুন করা হয়। নিখিলের বাবা জানিয়েছেন, আমরা দুপুর বারোটা নাগাদ ছেলের মৃত্যুর খবর পাই। আর্যভট্ট কলেজের ছাত্র ছিল সে। সোমবার সকালে একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, মোটরবাইকে চেপে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসেছিল সন্দেহভাজনরা। এদিন ছেলের বিষয়ে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন নিখিলের বাবা সঞ্জয়।

Releated Posts

মধ্যপ্রদেশে চাঞ্চল্য: স্ত্রী ও দুই ছেলেকে কুঠার দিয়ে খুনের অভিযোগ, পরে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

মোরেনা, ২৭ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশের মোরেনা জেলায় এক ব্যক্তি তাঁর স্ত্রী ও দুই নাবালক ছেলেকে কুঠার দিয়ে কুপিয়ে…

ByByNews Desk Jun 27, 2026

তারাতলা গুদামঘর বিপর্যয়: মৃতের সংখ্যা বেড়ে ১৬, তৃতীয় দিনেও চলছে উদ্ধারকাজ

কলকাতা, ২৭ জুন (আইএএনএস): কলকাতার উপকণ্ঠে তারাতলায় নির্মীয়মাণ একটি গুদামঘরের ছাদ ধসে মৃতের সংখ্যা বেড়ে ১৬-তে পৌঁছেছে। শনিবার…

ByByNews Desk Jun 27, 2026

ভিড়ার গণধর্ষণকাণ্ড: তিন অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু

ভিড়ার, ২৭ জুন (আইএএনএস): মহারাষ্ট্রের ভিড়ার ওয়েস্টের ডোঙ্গারপাড়া এলাকায় ৪০ বছর বয়সী এক নারীকে গণধর্ষণের চাঞ্চল্যকর অভিযোগ সামনে…

ByByNews Desk Jun 27, 2026

জোরপূর্বক ধর্মান্তর ও ‘লাভ জিহাদ’ রুখতে কড়া আইন আনবে পশ্চিমবঙ্গ সরকার: মুখ্যমন্ত্রী

কলকাতা, ২৬ জুন (আইএএনএস) : পশ্চিমবঙ্গে জোরপূর্বক ধর্মান্তর, ‘লাভ জিহাদ’ এবং ‘ল্যান্ড জিহাদ’ রোধে শীঘ্রই কঠোর আইন আনা…

ByByTaniya Chakraborty Jun 26, 2026
Scroll to Top