News Flash

  • Home
  • খেলা
  • সি-ডিভিশন ফুটবল : পইতুর হ্যাট্রিকে জয় দিয়ে সূচনা কেশব সংঘের
Image

সি-ডিভিশন ফুটবল : পইতুর হ্যাট্রিকে জয় দিয়ে সূচনা কেশব সংঘের

কেশব সঙ্ঘ-‌৪                                                                             আমরা ক’‌জনা-‌২

(‌পইতু-‌৩, দীপু)                                                                      (সঞ্জয়)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন।।

জয় দিয়ে আসর শুরু করলো প্রণব সরকারের কেশব সঙ্ঘ। হরিপূর্ণ জমাতিয়ার আমরা ক’‌জনার ফুটবলাররা আপ্রাণ চেষ্টা করলেও শেষ রক্ষা করতে পারেননি। স্থানীয় তৃতীয় ডিভিশন লিগ ফুটবলে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে কেশব সঙ্ঘ ৪-‌২ গোলে পরাজিত করে ‌‌আমরা ক’‌জনাকে। যে ফুটবল রবিবার কেশব সঙ্ঘের ফুটবলাররা খেললো তাতে পইতু দেববর্মা-‌রা বুঝিয়ে দিলেন অনেক দূর এগিয়ে যাওযায় তাদের লক্ষ্য। তবে দলের মধ্যে কিছুটা বোঝাপড়ার অভাব দেখা গেছে এদিন। হয়তোবা মরশুমের প্রথম ম্যাচ বলেই। ওই জায়গাটাই কাজ করতে হবে কোচ প্রণব সরকারকে। পাশাপাশি আক্রমণভাগের ফুটবলারদের নিয়েও আরেকটু ভাবতে হবে কেশব সঙ্ঘের কোচকে। নতুবা পরের ম্যাচগুলোতে সমস্যায় পড়তে পারে দল। ম্যাচের শুরু থেকেই এদিন দুদলের ফুটবলাররা আক্রমাত্তক ফুটবল খেলতে থাকে। বল দখলের লড়াইয়ে একে অপরকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করে শুরু থেকেই। ২৮ মিনিটে প্রথম সাফল্য পায় কেশব সঙ্ঘ। কাউন্টার অ্যাটাক থেকে গোলটি করেন পইতু দেববর্মা। এর ৫ মিনিট পর দীপু চাকমা ব্যবধান বাড়ান। প্রথমার্ধের খেলা শেষ হওয়ার তিন মিনিট আগে ব্যবধান কমান আমরা জমাতিয়া। ৬৭ মিনিটে সঞ্জয় জমাতিয়া সমতা ফেরান। এরপর ম্যাচ আরও রোমাঞ্চকর হয়ে উঠে। এগিয়ে যেতে দুদলের ফুটবলাররাই মরিয়া হয়ে উঠেন। ম্যাচের ৭৬ এবং ৮১ মিনিটে পর পর দুটি গোল করে নিজের হ্যাটট্রিক করার পাশাপাশি কেশব সঙ্ঘকে জয় এনে দেন পইতু দেববর্মা। খেলা পরিচালনা করেন সুকান্ত দত্ত।

Releated Posts

প্রধানমন্ত্রীর সঙ্গে ফুটবল খেলায় ‘অভূতপূর্ব অভিজ্ঞতা’: সিকিমের তরুণ ফুটবলারদের উচ্ছ্বাস

নয়াদিল্লি, ২৯ এপ্রিল (আইএএনএস): সিকিমের ১৭ জন তরুণ ফুটবলার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-এর সঙ্গে সাক্ষাৎ ও ফুটবল খেলার অভিজ্ঞতাকে…

ByByNews Desk Apr 29, 2026

খেলাধুলায় বাড়ছে মহিলাদের অংশগ্রহণ: রাজনাথ সিং

লখনউ, ১৩ এপ্রিল (আইএএনএস): দেশে খেলাধুলায় মহিলাদের অংশগ্রহণ ক্রমশ বাড়ছে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার লখনউয়ে ‘এমপি…

ByByNews Desk Apr 13, 2026

আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় মহিলা হকি দল, ১৩-১৭ এপ্রিল চার ম্যাচের সিরিজ

নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): চার ম্যাচের একটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় সিনিয়র মহিলা হকি দল।…

ByByNews Desk Apr 7, 2026

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top