News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বকেয়া টাকার জন্য ঠিকাদারকে উত্তম  মধ্যম দিয়ে নজরবন্দী করে রাখল পাওনাদাররা
Image

বকেয়া টাকার জন্য ঠিকাদারকে উত্তম  মধ্যম দিয়ে নজরবন্দী করে রাখল পাওনাদাররা


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন৷৷ বকেয়া টাকা আদায়ে এক ঠিকাদারকে উত্তম মধ্যম দিয়ে নজরবন্দি করে রাখল পাওনাদাররা৷ সিপাহীজলা চিড়িয়াখানার ঠিকেদার সেলিম মিয়ার কাছে ৫ লক্ষ ৮০ হাজার টাকা পাওনা কয়েকজন গরু ব্যবসায়ী৷ অভয়ারণ্যের পশু খাদ্য হিসেবে ধবজনগরের কয়েকজন ব্যবসায়ী গরু  সরবরাহ করত সিপাহিজলায়৷ গরু নেওয়ার দায়িত্বে ছিল ঠিকেদার সেলিম মিয়া৷ ব্যবসায়ীরা জানায়, গত দেড় বছর ধরে টাকা দেব, দিচ্ছি বলে হয়রানি করছে সেলিম৷ চলতি মাসেও তিনবার তারিখ দিয়ে দেখা করেনি সেলিম৷ এমনই অভিযোগ গরু ব্যবসায়ীদের৷ চড়িলামের আড়ালিয়া নিবাসী সেলিম নিজ কাজে এসেছিল বিশালগড়ের ধবজ নগরে৷ হঠাৎ তাকে দেখতে পায় পাওনাদাররা৷ আচমকা এক ব্যবসায়ী  সেলিমকে টেনে হিঁচড়ে ঘরে ঢুকিয়ে নজর বন্দী করে রাখে৷ দেয় উত্তম মধ্যমও৷ খবর পেয়ে অন্যান্য পাওনাদাররা ছুটে এসে তাদের জেদ মেটায়৷ বিষয়টি চাউর হতেই ধবজনগর এলাকায় ভিড় জমায় উৎসুক জনতা৷ খবর পাঠানো হয় ঠিকেদার সেলিমের বাড়িতে৷ ছুটে আসে আড়ালিয়া এলাকার লোকজন৷ পরে দুই গ্রামের লোকজন বসে পাওনাদারদের আগামী পাঁচ দিনের মধ্যে টাকা মিটিয়ে দেওয়ার মুচলেকা দিয়ে ছাড়িয়ে নেয় ঠিকাদার সেলিমকে৷ ঘটনায় ধবজনগর এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে৷

Releated Posts

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্তৃক উদ্বোধন করা নেশামুক্ত যুব বিকশিত ভারত সংকল্প অভিযান এর ভার্চুয়াল সূচনা অনুষ্ঠানে অংশ নিলেন রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আজ সকালে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারা…

ByByReshmi Debnath Aug 2, 2026

ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাবার আত্মসাতের অভিযোগ, তিন রাঁধুনিকে  আটক করে বিক্ষোভ ছাত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আগরতলার জগন্নাথ বাড়ি সংলগ্ন ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে ছাত্রীদের জন্য বরাদ্দ…

ByByReshmi Debnath Aug 2, 2026

সিপিআইএম ধর্মীয় বিভাজনের রাজনীতি করছে, অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট:  গত কয়েকদিন ধরে সিপিআইএমের একাংশ নেতৃত্ব বিতর্কিত মন্তব্যের মাধ্যমে ধর্মীয় অস্থিরতা তৈরির চেষ্টা…

ByByReshmi Debnath Aug 2, 2026

রাজনীতি থেকে সরে শিক্ষকতায় প্রত্যাবর্তন, এমবিবি স্কুলে যোগ দিলেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা

আগরতলা, ২ আগস্ট: সক্রিয় রাজনৈতিক জীবন থেকে সরে এসে আবারও শিক্ষকতার পেশায় ফিরলেন রাজ্যের প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা।…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top